১ ছয় রাজ্যের সাত বিধানসভা উপনির্বাচন বিজেপির ভালো ফলাফল
২ মহাসড়কের কাজ কবে শেষ হবে নিশ্চয়তা নেই/ বললেন সুস্মিতা
৩ কাছাড়ের বিহাড়াতে সৎ মাকে কুপিয়ে হত্যা ছেলে
কে আর সি টাইমস ডেস্ক
সংবাদ 1 – ছয় রাজ্যের সাতটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। সাত আসনের মধ্যে বিজেপি তিনটি আসন পেয়েছে। আরজেডি ,বিজু জনতা দল টিআরএস ও শিবসেনা একটি করে আসন পেয়েছে। উত্তর প্রদেশের দুই আসনেই জয়ী হয়েছে বিজে পি। মুম্বাই আন্ধেরি ইস্ট আসনে জয়ী হয়েছে উদ্ভব ঠাকুরের শিবসেনা। এই উপনির্বাচনে সবচেয়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কংগ্রেস ,তারা তাদের আগের দুইটি আসন হারিয়েছে।

সংবাদ 2- মহাসড়কের কাজ কবে শেষ হবে তার কোন নিশ্চয়তা নেই। আজ শিলচর বালাছড়া মহাসড়ক পরিদর্শন করে একথা বললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, যেভাবে চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে তাতে কোন কিছু নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। এলাকার অত্যাধিক বৃষ্টি থাকায় মাত্র চার মাস কাজ করা যায়। এছাড়া প্রাকৃতিক কারণে এখানে যে মহাসড়ক টিকবে তারও কোন নিশ্চয়তা নেই। যদিও নতুন টেকনোলজি বসানো হয়েছে তারপরও নিশ্চয়তা নেই।

সংবাদ 3- আসাম সরকারের তৃতীয় শ্রেণীর চাকরির ফলাফল ঘোষিত হয়েছে। সকালে সেবার ওয়েবসাইটে এই ফলাফল জানা যায়। ফলাফলের সঙ্গে কাট অফ মার্কস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী ডিসেম্বরে আরো দশ হাজার চাকরি দেওয়া হবে। এই ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেবার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ১৩৩০০ পদের জন্য নয় লক্ষ্ পরীক্ষার্থী এই পরীক্ষা বসে ছিলেন।

Follow Us
সংবাদ 4- কাছাড়ের বিহাড়াতে নৃশংস হত্যাকান্ড ।, মাকে দা দিয়ে গলায় কূপিয়ে হত্যা করলো সৎ পুত্র। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার বিহাড়াতে ৷ মহিলার নাতি সহ অন্যরা ঘাতক সেকুল ইসলাম বড়ভূঁইয়া(৩৮) কে আটক করে পুলিশে সমঝে দিলেন ৷ ঘটনায় হত মহিলার নাম আসমা খাতুন বড়ভূঁইয়া (৬৫) ৷ পাশাপাশি আহত হয়েছেন মহিলার পুত্রবধূ রুকসানা বেগম বড়ভূঁইয়া এবং নাতি মনোয়ার হুসেন বড়ভূঁইয়া । খবর পেয়ে বাইকে চেপে বাড়ি আসার পথে দুর্ঘটনাগ্রস্থ হন আসমার নিজের পেটের সন্তান নজরুল ইসলাম বড়ভূঁইয়া । এসম্পর্কে বিশদ জানান হত মহিলা আজমা খাতুন বড়ভূঁইয়ার নাতি মনোয়ার হুসেন বড়ভূঁইয়া ।

সংবাদ 5- পুর্ণগঠিত হল বরাক উপত্যকা বিজেপি কো অর্ডিনেটশন কমিটি । রবিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সভার মাধ্যমে বরাকের বিভিন্ন জ্বলজ্যান্ত সমস্যা নিয়ে বিস্তর আলোচনার পর গঠন করা হয় কমিটি।এতে নতুন সভাপতি সভাপতি হয়েছেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। সাধারণ সম্পাদক রয়েছেন কণাদ পুরকায়স্থ।
হাইলাকান্দির রাজকুমার দাস ও করিমগঞ্জের সুদীপ চক্রবর্তীকে সহ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ ওই কমিটির পূর্ববর্তী অবদান ও ভবিষ্যতের রূপরেখা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।পনেরো নভেম্বরের মধ্যেই গ্রীণ ফিল্ড এয়ারপোর্টের কাজ ত্বরান্বিত করতে এবং আরোও বেশকিছু ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন কমিটির প্রতিনিধিরা ,বলে জানান তিনি।

সংবাদ 6 – স্কুলে দা নিয়ে ঘুরছেন প্রধান শিক্ষক। পড়ুয়া ও শিক্ষকদের শাষাতে স্কুলে দা নিয়ে ঘুরছেন প্রধান শিক্ষক। এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটে শিলচর শহরে রাধামাধব বুনিয়াদী বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস দা হাতে নিয়ে শ্রেণির ভিতরে ও বাইরে ঘুরছেন। এ খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ পৌঁছে প্রধান শিক্ষকের হাত থেকে দা উদ্ধার করে। তিনি দা হাতে ছাত্র ও শিক্ষককে ভয় দেখান বলে জানা যায়। এমনকি চারজন শিক্ষককে মারার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ । পুলিশ এসে দা বাজেয়াপ্ত করার পর খবর দেওয়া হয় জেলা উপ পরিদর্শককে। কিন্তু আশ্চর্যজনকভাবে ডিআই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে দুমাসের ছুটিতে পাঠিয়ে দেন বলে সূত্রে জানা যায়। এ নিয়ে ক্ষোভ পরিলক্ষিত বিভিন্ন মহলে। এ দিকে কেন এমন কাণ্ড করলেন প্রধান শিক্ষক তা জানা যায়নি।

সংবাদ 7- পাচারের পথে দুই লক্ষ টাকার নেশা জাতিয় কফ সিরাপ সহ তিন জনকে আটক করল বাজারিছড়ার পুলিশ।ধৃতদের বর্তমানে বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করছে পুলিশ।এ মর্মে নাগ্রা প্রেট্রোল পোষ্টের ইনচার্জ জেপি দাস জানান যে গোপন সুত্রের ভিত্তিত্বে শুক্রবার রাতে রাঙামাটি পুলিশকে সঙ্গে নিয়ে রাঙামাটি সেতুর নিকট নাকা চেকিং বসায় পুলিশ। । এদিন মোট ৫২০ নেশাযুক্ত কফ সিরাপের বোতল জব্দ করে পুলিশ।

যার আনুমানিক বাজার মুল্য প্রায় দুলক্ষ টাকার মত হবে বলে পুলিশ সুত্রে প্রকাশ।এদিকে ধৃত তিনজনের মধ্যে রয়েছে দুজন পাচারি যথাক্রমে আজিম উদ্দিন (৩৬)।পিতা মৃত আব্দুল মতিন বাড়ি রাঙামাটি।অপর জন হল অমৃত বাহাদুর ছেত্রী (৩০)।পিতা গোপাল চন্দ্র ছেত্রী বাড়ি একই এলাকায়।তৃতীয় জন বাহকের কাজে জড়িত এর নাম হল মঙ্গল পল (৪২)। পিতা ভানু চন্দ্র পল।কাজের জন্য রাঙামাটিতে থাকলেও ওর মুল বাড়ি হাইলাকান্দি জেলার কাঠলিছড়াতে বলে জানান ইনচার্জ।
ADVERTISEMENT

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


