১ প্রধানমন্ত্রীর মা হিরা বেন প্রয়াত/অন্তুষ্ঠি করলেন মোদি
২ মিজোরামের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫
৩ উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার রিসব পান্থ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– প্রধানমন্ত্রীর মা হীরা বেনআজ সকালে শেষ বিশ্বাস ত্যাগ করেছেন। আহমেদাবাদের একটি হাসপাতালে আজ তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ১০০ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার মায়ের মৃত্যুর সময় হাসপাতলেই ছিলেন। আজ তার অন্ত্যেষ্ঠ ক্রিয়া হয়। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে বিভিন্ন নেতারা। বিরোধী নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শেষ করে কিন্তু তার প্রাত্যহিক কাজে নেমে পড়েন প্রধানমন্ত্রী।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2- মিজোরামে ভয়াবহ বাস দুর্ঘটনায় পাঁচ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আইজলের কিছু দূরে দুর্ঘটনাটি ঘটে। আইজল যাওয়ার পথে কুইভার কাছে একটি কাব নিয়ন্ত্রণ হারিয়ে খাদিয়ে পড়ে যায়। পাঁচ যাত্রীর ঘটনাস্থলে মারা যান। কাপটিতে আট জন যাত্রী ছিলেন ।তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ 3- বেশি সাবসিটি বা ভর্তুকি দেওয়া উদ্যাগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে ভর্তুকি খাতে খরচ হচ্ছে সেটা উদ্বেগ জনক। এতে দেশের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হতে পারে। এই আশঙ্কা করেছে রিজার্ভ ব্যাংক।
সংবাদ 4- উত্তরাখণ্ডে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ক্রিকেটার রিশব পন্থ। দুর্ঘটনায় তার মার্সিডিজ গাড়িটির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন
তিনি বিপদমুক্ত ।
সংবাদ 5- কলকাতায় রেলের এক অনুষ্ঠানে জয় শ্রী রাম ধনী শুনে মঞ্চে উঠলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
ব্যানার্জি। তিনি এই জয় শ্রীরাম ধোনির শুনে রেগে যা ন। তাকে দেখেই বিজেপি কর্মীরা এই ধ্বনি দিতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রতি সমবেদনা জানান।
সংবাদ 6- অসমের মন্ত্রীদের তড়িঘড়ি দিল্লিতে তলব করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । আগামীকাল দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের শেষতম মন্ত্রিসভার বৈঠক । তাছাড়া অসমের লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্গঠন নিয়েও মন্ত্রীদের সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠকে মিলিত হবেন তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমান উত্তরাখণ্ডে রয়েছেন । সেখান থেকে সরাসরি তিনি দিল্লি যাবেন । একই সঙ্গে রাজ্যের মন্ত্রীদের দিল্লিতে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী । বিষয় মন্ত্রিসভার বৈঠক । রাজ্যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হওয়ার আগ মুহূর্তে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে রাজনৈতিক মহল । আগামীকাল অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্গঠন ছাড়াও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে ।
সংবাদ 7- বরাকে কংগ্রেসের হাতে হাত জুড়ো শুরু হবে আগামী ২৮ জানুয়ারি থেকে আসাম মিজোরাম সীমান্ত থেকে এই যাত্রা শুরু হয় শেষ হবে করিমগঞ্জের মালেগড়ে ।একথা বলেন অসম প্রদেশে কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা । প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল সফল করছে। আজ সূর্যের সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ভূপেন বরা।


