১ নোট বন্দি বৈধ কিনা কাল জানাবে সুপ্রিম কোর্ট
২ ডিলিমিটেশনে শুধুমাত্র জনসংখ্যা কে গুরুত্ব দেওয়া কেন / প্রশ্ন তুললেন হিমন্ত বিশ্ব
৩ নববর্ষের রাতে গাছের সঙ্গে বাইকের ধাক্কা / নিহত তিন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – নোট বন্দি বৈধ কিনা এসব সম্পর্কে আগামীকাল সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের বৈধতা কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামল করা হয়েছিল। আগামীকাল অর্থাৎ ২ জানুয়ারি এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থানের কথা সুপ্রিম কোর্ট কে জানিয়েছে । তাই কালকের এই রাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2- রাহুল গান্ধীকে সমর্থন করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন,বিগত দিনে রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে সম্পূর্ণ সফল ও প্রভাব ফেলতে পেরেছেন। আগামী দিনে বিজেপির সঙ্গে লড়াই হবে।
সংবাদ 3- ডিলিমিটেশনের ক্ষেত্রে শুধুমাত্র জনসংখ্যা কে মাপকাঠি দেখলে চলবে না। অন্য বিষয়গুলোকেও এখানে গুরুত্ব দিতে হবে।এর জন্য বিতর্কের আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন সব সময় জনসংখ্যা দিয়ে যদি নির্বাচনী এলাকা পুন নির্ধারণ হয় তাহলে যারা জন্মনিয়ন্ত্রণ করছে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। তাই এই বিষয়ে দেশজুড়ে একটি বিতর্ক হওয়া উচিত বলে তিনি মনে করেন।
সংবাদ 4- বর্ষবরণের রাতে ভয়াবহ ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু।গত রাত সাড়ে ১১টা নাগাদ উজানগ্রাম, বড়খলায় তিনজন পুরুষ একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন, স্থানীয়দের মতে, যা প্রবল গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তিকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখনকার স্থানীয় বাসিন্দারা জানালেন,
“গত বছর ও এই দিনে আমরা এমন একটা দুর্ঘটনা প্রত্যক্ষ করেছি এবং এ বছরও তাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দয়া করে সড়কের পাশে অবৈধভাবে মদ বিক্রির দোকানগুলিতে অভিযান চালান কারণ এটি অনেকের মৃত্যু ঘটাচ্ছে, বিশেষ করে নববর্ষের আগের দিনগুলিতে, ” যুবকদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন।এই ভয়াবহ দুর্ঘটনায় বদরপুর-মাসিমপুরের বাসিন্দা রাজ বিশ্বাস, বালিঘাট, দাস কলোনির বাসিন্দা কিশান গুরুং প্রাণ হারিয়েছেন; তৃতীয় ব্যক্তি হলেন স্বপন দাস, যিনি শিলচরের মেহেরপুর এলাকার বাসিন্দা।একেই স্থানে দুর্ঘটনায় কৃষি বিভাগের একজন পদস্থ কর্মচারী মারা গিয়েছিলেন।

সংবাদ 5- ডিলিমিটেশনের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহনের হুঙ্কার বিধায়ক কমলাক্ষের। চারটি জেলা বিলুপ্তকরন সহ রাজ্যের ১৪ টি জেলার অংশ পরিবর্তন প্রক্রিয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার এক সংবাদিক সম্মেলন আয়োজন করে বিধায়ক কমলাক্ষ বলেন বর্তমান সরকার ব্রিটিশ শাসনের মতো শাসন রাজ চালাচ্ছে।
তিনি আরও বলেন ৩১ ডিসেম্বরের রাতে মানুষ নিজ জেলায় আনন্দ উল্লাস করে থাকলেও পরের দিন ঘুম থেকে উঠে শুনেন তারা অন্য জেলার অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সেই কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তিনি বলেন মানুষের আবেদন নিবেদন সহ অনেক আন্দোলনের পর মানুষ নিজ জেলার সিকৃতি লাভ করে ছিলেন। কিন্তু সরকারের এক সিদ্ধান্তের জন্য জনগণকে নিজ জেলা হারাতে হচ্ছে।
উদাহরণ স্বরূপ তিনি বলেন করিমগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ একটি স্থান রেল শহর বদরপুরকে কাছাড়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং খাটিগড়ার একটি অঞ্চল করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বিধায়ক কমলাক্ষ। তাই তিনি সরকারের এই সিদ্ধান্তের তীব্র দীক্ষার জানানোর পাশাপাশি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছন।


