১ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের দশ শতাংশ সংরক্ষণ বহাল রাখল সুপ্রিম কোর্ট
২ তৃতীয় শ্রেণীর চাকরিতে বঞ্চিত বরাক/বিজেপি নেতাদের এক হাত নিলেন কমলাক্ষ
৩ শিলচরে কাঁঠাল রোডে রাস্তার পাশে মহিলার মাথা থেঁতলে যাওয়া মরদেহ/চাঞ্চল্য
কে আর সি টাইমস ডেস্ক

সংবাদ 1 – কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণ বিলের বিরোধিতার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের চাকরিতে সংরক্ষণ দিতে সংসদে বিল পাস হয়েছিল। এর প্রতিবাদে বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল। সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ আজকের এই মামলার শুনানি শেষে তাদের রায়ে বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সংরক্ষণ পাবার অধিকারি। তবে প্রধান বিচারপতি সহ দুইজন বিচার পতি এই রায়ের বিরোধিতা করেছেন।

সংবাদ 2- আসাম সরকারে চতুর্থ শ্রেণীর পর এবার তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে মুখ খুললেন কমলাক্ষ।।সোমবার করিমগঞ্জ আবর্ত ভবনে এক সংবাদিক সম্মেলন আয়োজন করে আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বরাকের বিজেপি নেতাদের এক হাত নিয়ে বলেন, ছেলে মেয়েরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে।
বরাকের বিজেপি নেতাদের নিরবতা একদিন বরাকের মানুষকে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেবে। তিনি বলেন শাসক দলের নেতারা প্রায়ই বলে থাকেন বরাকের যুবক যুবতীদের মেধার অভাব। তাই বিধায়ক কমলাক্ষ ওই নেতাদের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, বরাকের মানুষের যদি মেধার অভাব হত তাহলে এপিএসসি পরিক্ষায় বরাক উপত্যকা থেকে কিভাবে ১২ জন যুবক যুবতী উত্তীর্ণ হলো। এই প্রশ্ন বিধায়ক কমলাক্ষের।

Follow Us
সংবাদ 3- শিলচর শহরের কাঁঠাল রোডে ,চন্দ্রনাথপুর এলাকায় এক মহিলার মাথা থেঁতলে দেওয়া মরদেহ পাওয়া যায়। সোমবার সকালে রাস্তায় পরে থাকা মৃতদেহটি পথচারীদের নজরে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় l ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়l এই মহিলার নাম ঝর্না পান্ডে।মহিলাটির মৃত্যু একসিডেন্টে হয়েছে না তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি l পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে l

সংবাদ 4- বহু প্রতিক্ষিত দিল্লি এমসিডি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চার ডিসেম্বর। ফলাফল ঘোষিত হবে ৭ ডিসেম্বর। এই নির্বাচন দীর্ঘদিন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছিল। এ নিয়ে বারবার আপত্তি জানিয়েছে দিল্লির আম আদমি পার্টি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি নগর নিগমের ২৫০ টি ওয়ার্ডের নির্বাচন আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে । এই নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস থেকে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা চলছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5- কাছাড়ের জেলাশাসকের কার্যালয় ছোট দুধপাতিলে স্থানান্তর করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠবে বলে হুঙ্কার দিলেন ছোট দুধপাতিলের নেতারা।রবিবার ছোট দুধপাতিলে এক সভা করে জেলাশাসক কার্যালয় ছোট দুধপাতিলে স্থানান্তরের জোরালো দাবী জানান তারা।শীঘ্রই দাবীটি জেলাশাসক ও সাংসদের কাছে লিখিত ভাবে তুলে ধরা হবে।একাধিক সরকারী বৃহৎ প্রকল্প ছোট দুধপাতিলে করার পরিকল্পনা করেও হয়নি। বার বার বঞ্চনা আর মেনে নেবেন না বলে সংবাদ মাধ্যমে সাফ জানান তারা।


