কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১- ২০২৪ সালের পয়লা জানুয়ারির মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হবে / বললেন অমিত শাহ
২- পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৯ জনুয়ারি পর্যন্ত জাল হাজতে থাকার নির্দেশ
৩- শান্তি ফিরেছে কাশ্মীরে / দাবির স্বরাষ্ট্র মন্ত্রকের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– ২০২৪ সালের পয়লা জানুয়ারির মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। আগরতলা এক জন সভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস রাম মন্দির দিয়ে টালবাহানা করছিল। বিজেপি ক্ষমতায় আসার ফলে রাম মন্দির তৈরীর সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

চলতি বছরের বিধানসভা ভোটে বাম মুক্ত হবে ত্রিপুরা বিধানসভা। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘রথযাত্রা’-র উদ্বোধন করতে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ২০২৩ সালের বিধানসভা ভোটেই ত্রিপুরা বিধানসভা পুরোপুরি বাম মুক্ত হবে।

সেই সঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে আগামী বিধানসভা ভোটে বিজেপির স্লোগান— “উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা”! ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের গোমাতি জেলার বাড়িতে সিপিএম কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ ঘিরে মঙ্গলবার বিকেল থেকে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। সেই আবহে শাহের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত জেল হাজতে থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আদালত সিবিআই কে বলেছে আপনারা তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করুন। রাজধানীর মত না পারলে অন্ততপক্ষে শতাব্দী রায়দের মতো গতিতে তদন্ত প্রক্রিয়াটা শেষ করতে হবে মন্তব্য করলে বিচারপতি। আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দে য়।

সংবাদ 4- অবৈধ দখল উচ্ছেদ উৎখাত করতে বুলডেজার ব্যবহার করতে উত্তরাখন্ড সরকারকে নিষেধ করল সুপ্রিম কোর্ট। নিয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে। ইলহানি এলাকাতে এই উচ্ছেদ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে পুনর্বাসনের বন্দোবস্ত না করে কিভাবে উচ্ছেদ করা যায়। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সংবাদ 5- কাশ্মীরে নিরপরা মানুষ মরলে লাভবান হয় বিজেপির।বিস্ফোরক মন্তব্য পিডিপি নেত্রী মেহবুবার কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন ছয় জন। ওই ঘটনা সূত্রে বিজেপিকে তীব্র আক্রমণ করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, কাশ্মীরে নীরিহ মানুষ মারা গেলে লাভ হয় গেরুয়া দলের। গত রবিবার রাজৌরিতে নাশকতা ঘটে ডাংরি নামের একটি গ্রামের মন্দির চত্বরে।

সেই ঘটনার কথা টেনে মেহবুবা বলেন, কাশ্মীরে নিরপরাধ মানুষকে হত্যা করা হলে লাভবান হয় বিজেপি। কারণ ওরা সংখ্যালঘুদের বিরুদ্ধে গল্প ফাঁদে এবং বাকি ভারতের কাছে কাশ্মীরিদের দানব হিসেবে তুলে ধরে। যদিও কেন এই ঘটনা ঘটছে সেই প্রশ্ন তোলা হয় না। পাশাপাশি রবিবারের জঙ্গি হামলার জন্য সেনাকে দায়ী করেন পিডিপি নেত্রী। বলেন, রাজৌরির মানুষের অভিযোগ, জঙ্গি হামলার জান্য দায়ী সেনা। তিনি দাবি করেন, স্থানীয় মানুষ আগেই এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানিয়েছিল সেনাকে। তার পরও হামলা হয়েছে।

সংবাদ 6- শান্তি ফিরেছে কাশ্মীরে।দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের।দলের দাবি আর স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট মিলেমিশে একাকার। মোদি জমানায় ভূস্বর্গে শান্তি ফিরেছে। কাশ্মীরের মানুষ সেনাদের পাথর ছোঁড়ে না। বারবার এমনটাই দাবি করেন গেরুয়া শিবিরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারা। দলের নেতাদের দাবি ‘হুবহু’ প্রকাশ করল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক। জম্মু ও কাশ্মীর নিয়ে মন্ত্রকের দীর্ঘ রিপোর্ট দলের দাবিকেই মান্যতা দিল। রিপোর্টে প্রকাশ, একসময় সন্ত্রাসের ঘাঁটি ছিল জম্মু ও কাশ্মীর। মোদি সরকারের প্রচেষ্টায় সন্ত্রাসের আঁতুরঘর এখন বাস্তবিক ভূস্বর্গ। পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কাশ্মীর।

সংবাদ 7- এআইইউডিএফ একটি প্রাইভেট কোম্পানি এটা কোন দল নয় ওদের সাথে আমরা জোট কোনদিন ও করবো না, একথা বলেন এপিসিসির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ তিনি বলেন কেন্দ্রীয় নেতৃত্বে যে মতামত দেবে সেই মতামতে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নেবে কিন্তু এ আই ইউ ডি এফ এর সাথে তারা মিত্রতায় যাবেন না গতকালকের আলোচনায় তিনিও চলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *