কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১- আপ ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাঙ্গামা / দিল্লির মেয়র নির্বাচন পিছিয়ে গেল

২ – মধ্যপ্রদেশের মন্দিরের চূড়ায় ধাক্কা মারলো প্রশিক্ষণরত বিমান / ঘটনাস্তলে মৃত্যু পাইলটের

৩- ১১ দিনে বিদেশ থেকে আসা ১২৪ জনের দেহে মিললো করোনার বীজানূ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দিল্লি পুর নিগমের মেয়র নির্বাচন নিয়ে ব্যাপক হাঙ্গামা হয় শাসক দল আপ ও বিরোধী বিজেপি কাউন্সিলরদের মধ্যে। শপথ গ্রহণ কে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপক্ষ বন্দেমাতরম তো অন্য পক্ষ জয় শ্রীরাম ধ্বনি তুলতে থাকে। এনিয়ে পরিবেশের সৃষ্টি হয়। তখন দিল্লির উপর রাজ্যপাল মেয়র নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হন। বিজেপি আম আদমি পার্টির বিরুদ্ধে গুন্ডামীর অভিযোগ এনেছে।

সংবাদ 2- মধ্য প্রদেশে মন্দিরের চূড়ায় ধাক্কা মারলো এক বেসরকারি সংস্থার বিমান।কাকভোরে ভয়ংকর দুর্ঘটনা। মন্দিরের চূড়ায় ধাক্কা মারল এক বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত পাইলটের বিমান। ঘটনাটি ঘটেছে মধ্যেপ্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত পাইলটের। আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সূত্রের খবর, ওই ছোট বিমানটি একটি বেসরকারি সংস্থার।

ট্রেনি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে বিমানটি ব্যবহার কর‍ত বেসরকারি সংস্থা। শুক্রবার সকালেও চোরহাট এয়ারস্ট্রিপ থেকে সেটি প্রশিক্ষণের উদ্দেশ্যেই একজন ট্রেনি এবং একজন পাইলটকে নিয়ে উড়েছিল। স্থানীয় সূত্রের খবর, ভোরবেলা ডুমরি গ্রামের কাছে একটি উঁচু মন্দিরের চূড়ায় ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ে। বিমানটিতে আগুন লেগে যায়। দ্রুত স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান।

সংবাদ 3- ১১ দিনে বিদেশ থেকে ভারতে আসা ১২৪ জনের কোভিড দেহে কোভিডের সংক্রমণ পাওয়া যায়। গত ২৫ ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত বিদেশ থেকে আসা ১২৪ জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে ১১টি ওমিক্রনের আক্রান্তের সন্ধানও পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই কথা জানা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ওই সূত্রে আরও খবর, ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আকাশপথে, স্থল ও জলপথে এ দেশে এসেছেন মোট ৯.০৫ লক্ষ। তাঁদের মধ্যে ১৯,২২৭ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। ওই যাত্রীদের মধ্যে ১২৪ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- নৈশ ক্রিকেটে কালিবাড়ি চরে উত্তেজনা, দুপক্ষের মারামারি, পাথর নিক্ষেপ, ছুরি আঘাতে গুরুতর আহত এক যুবক শিলচরের উপকণ্ঠে মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাব মাঠে টাইটানস ক্লাব আয়োজিত সেভেন-এ- সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে ঘটে গেল বিপত্তি। নৈশ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ছুরির আঘাতে গুরুতর আহত হয় এক যুবক। তারপর শুরু হয় পাথর নিক্ষেপ।

শেষমেষ ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী প্রাপ্ত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বৃহস্পতিবার রাত দশটা নাগাদ স্থানীয় সুভাষ দাস নামের একজন যুবককে অপরিচিত এক যুবক ছুরি দিয়ে আঘাত করে।এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে।

এক পক্ষের অভিযোগ যে সুভাষ দাসকে ছুরিকাঘাত করা যুবকটি আয়োজক কমিটির সদস্য। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী উপস্থিত হয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। একজন পুলিশ কর্মী ও আঘাত হয়েছেন পাথর নিক্ষেপের ফলে এবং আহত যুবক সুভাষ দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সুভাষ চিকিৎসাধীন l

সংবাদ 5- গোয়ালপাড়া জেলায় জনবিস্ফোরণ দেখে চোখ কপালে মুখ্যমন্ত্রীর । তিনি বলেছেন হিন্দু মুসলমান বলে কথা নয় কিন্তু এভাবে জনসংখ্যা বৃদ্ধি হলে শুধু অসম নয় সেটা সারা দেশের জন্য হুমকি স্বরূপ । গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোয়ালপাড়ার বনাঞ্চল এলাকায় থাকা বেদনকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে বাধ্য রাজ্য সরকার । আজ না হয় কাল এই উচ্ছেদ হবেই । ফলে বেদখলকারীদের স্থানীয় বিধায়কদের মাধ্যমে আদালতে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, গোয়ালপাড়া জেলায় ভয়ানক ভাবে জনবিস্ফোরণ সংঘটিত হয়েছে । মূলত ২০০১ সালের পর থেকেই ব্যাপকহারে এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে । প্রতি ১০ বছর অন্তর ৩০ শতাংশ করে জেলাটিতে জনসংখ্যা বাড়ছে বলে জানান মুখ্যমন্ত্রী ।

সংবাদ 6- কংগ্রেসের ভারত যাত্রা আজ হরিয়ানার পানিপথে পৌঁছল। এখানে পৌঁছে একজন জনসভাকে সম্মোধন করতে গিয়ে কংগ্রেস নেতার রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদির সব সময় মিথ্যা কথা বলেন। মানুষকে মিথ্যা পরিস্থিতি দিয়েছেন।

সংবাদ 7- কংগ্রেস ছেড়ে চলে যাওয়া নেতা গোলাম নবী আজাদের ঘনিষ্ঠরা এখন ফের কংগ্রেসের ফিরছেন। তার ঘনিষ্ঠ পাঁচজন কংগ্রেসের যোগ দিয়েছেন। একান্ত ঘনিষ্ঠ তারা সিং বলেছেন তিনি কংগ্রেস জীবনে একটা বড় রাজনৈতিক ভুল করেছে ন। কংগ্রেস ক্ষমতায় ফিরলে অগ্নিপথ প্রকল্প উঠিয়ে দেওয়া হবে এই কথাও জানান তিনি। এছাড়া জিএসটিতে আরো অনেক সংশোধনী আনা হবে জাতির সাধারণ মানুষের কোন হয়রানি না হয়। জানান তিনি।

সংবাদ 8- বলিউডের তারাকারা আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনায় বসেন। বয়কটের কোপে পড়ে বলিউড ইন্ডাস্ট্রি র অবস্থা এখন নড়বড়ে। এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। চিত্র অভিনেতা সুনীল সেটি বলেন, বারবার বয়কটের ফলে বলিউডের শিল্পীরা এখন হতাশায় ভুগছেন।

এভাবে বয়কট করলে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কে বাঁচানো যাবে না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী তিনিই পারেন এই অবস্থা থেকে ফিল্ম শিল্পকে রক্ষা করতে। উত্তরপ্রদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি খোলার প্রয়াস কে স্বাগত জানিয়ে সুনিল সেটি বলেন এর জন্য প্রথমে প্রয়োজন বলিউড ইন্ডাস্ট্রি কে বাঁচানো। বয়কট থেকে বলিউড শিল্প কে উদ্ধারের দাবি জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *