১ উত্তরাখন্ডে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিধস / 600 পরিবারকে সরিয়ে নেওয়া হলো
২ বিহারের শুরু হল জাতিগত সার্ভে / বিরোধিতা করলো না বিজেপি
৩। ভারত জড়োযাত্রা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী প্রার্থিত্বের লক্ষ্যে নয়, এটি আদর্শগত যাত্রা / মন্তব্য জয়রাম রমেশের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – উত্তরাখন্ডে বিস্তীর্ণ এলাকা নিয়ে ভূমিধস দেখা দিয়েছে। ৬০০ পরিবারকে ইতিমধ্যেই এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন বড়োসড় বিপদের আশঙ্কা করছে। কারণ বহু বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। এক কথায় কয়েক হাজার মানুষের জীবন সংকটজনক। এই এলাকায় এখন প্রশাসন বিপদ সংকেত জারি করেছে।
সংবাদ 2- উত্তরাখণ্ডের ভূমিধসের জন্য যেখানে সেখানে অবৈধ নির্মাণকে দায়ী করলেন কংগ্রেস নেতারা রাহুল গান্ধী। হরিয়ানার পানিপথে এখন রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় রয়েছে। রাহুল গান্ধী তার বক্তব্যে বলেন অবৈধ নির্মাণ কাজের জন্যই এবং পাহাড়কে কেটে শিল্প স্থাপন এই বিপদ ডেকে এনেছে ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3- বিহারের শুরু হল জাতিগত সার্ভে। বিহারের মুখ্যমন্ত্রীর নিতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান এই সমীক্ষার কাজ চলবে। এই সমীক্ষার জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন লালুপ্রসাদ যাদব ও নিতিশ কুমার। বিজেপি এই দাবির সমর্থন না করলে সরাসরি বিরোধিতায় যাচ্ছে না। বিজেপি অবশ্যই দীর্ঘদিন থেকে এই সমীক্ষার বিরোধী ছিল। এ নিয়ে আজ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েন নি তেজস্বী।
সংবাদ 4- ভারত জড়ো যাত্রা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদপ্রার্থীত্বের জন্য নয়। এটা হল একটা আদর্শগত যাত্রা। মানুষের মন থেকে ঘৃণার ভাব সরাতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। এর সঙ্গে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর মুখ হবেন কি নাএর কোন যোগাযোগ নেই। আজ একথা জানান কংগ্রেস মুখাপাত্র জয়রাম রমেশ। দেশে যে একটা ঘৃনার পরিবেশ তৈরি হয়েছে সেটা দূর করতে এই যাত্রার আয়োজন করেছেন রাহুল গান্ধী। এটি সম্পূর্ণভাবে একটা আদর্শ কেন্দ্রিক যাত্রা।
সংবাদ 5-বিটিএডি এলাকায় প্রাক্তন বিপিএফ বিধায়কের বাড়িতে বৃহৎ অস্ত্রভান্ডার উদ্ধার, পুলিশের জেরা অব্যাহত।নিজের বাড়িতে বৃহৎ সংখ্যক অস্ত্রভন্ডার মজুদ রেখে গ্রেপ্তার হলেন বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট এর প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারি। প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়া এই মামলায় গ্রেপ্তার হয়েছেন বড়ো উপজাতি সুরক্ষা মঞ্চের কার্যকরী সভাপতি দাওরাও নজারি এবং সারা বিটিএডি ঠিকাদার সংস্থার সভাপতিও।
এক্ষেত্রে পুলিশ বিধায়ককে জেরা করার পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রেখেছে । প্রাক্তন বিধায়কদের বাড়ি থেকে দুটি এ কে ফরটিসেভেন রাইফেল ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়।ছাপাগুড়ি বিধানসভা কেন্দ্রের এই বিপিএফের প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি এম ১৬ রাইফেল, ১২৬ রাউন্ড গুলি সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র । অস্ত্র ভান্ডার উদ্ধার হওয়ার পরেই পুলিশ এক্ষেত্রে তৎপর হয়ে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত অব্যাহত রেখেছে ।
সংবাদ 6- মেঘালয় ৬০ আসনের মধ্যে ৫২ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।যদিও এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। ৬০ আসনের মধ্যে দলের ৫২ প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। । ভোটের মুখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মেঘালয় সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা ভোটেও তারা লড়বে বলে জানিয়েছিল। নিয়মমতো মার্চের মধ্যেই সে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। শুক্রবার তাকে সামনে রেখেই মেঘালয়ে প্রথম দফায় প্রার্থিতালিকা ঘোষণা বঙ্গের শাসকদলের। বাকি ৮টি আসনেও প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা ও রাজ্য সভাপতি চার্লস পিংরোপ।

সংবাদ 7- শনিবার সকালে অসমের কাছাড় জেলায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাবুগঞ্জ শাখার ম্যানেজারের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় ব্যাঙ্ক কার্য্যালয়ের ভীতরে থাকা রেকর্ডরুমের ভীতর থেকে উদ্ধার করা হয়। রুমের সিলিং এর সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো ও একই দড়ি দিয়ে তাঁর পা বাঁধা অবস্থায় শাখা প্রবন্ধক কুলদীপ দাশগুপ্তের মৃত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
শুক্রবার রাত দশটায় ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা কাজ সেরে চলে গেলেও প্রবন্ধক কুলদীপ দাশগুপ্ত কাজ বাকি রয়েছে বলে থেকে যান। শনিবার সকাল ন”টে নাগাদ ব্যাঙ্কের চৌকিদার সুভেন্দু দাস তালা খোলে সাফাই কাজ শুরু করেন। ধীরে ধীরে অন্য কর্মীরাও আসতে থাকেন। এরই মধ্যে ব্যাঙ্কের সিক্যূরিটি গার্ড রেকর্ডরুমের দিকে গিয়ে শাখা প্রবন্ধকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় সোনাই থানায়।
সঙ্গে সঙ্গেই সোনাই থানার ওসি মাহাশ্য হেন্ডিক সদল বলে ঘটনাস্থলে পৌছে যান। ছুটে আসেন সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট দীপঙ্কর নাথ। প্রশাসনের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর শাখা প্রবন্ধক কুলদীপ দাশগুপ্তের মৃত দেহ উদ্ধার করে মরোনোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এনিয়ে ব্যাঙ্কের একাউন্ট অফিসার সুজতা রায় ও ব্যাঙ্কের কর্মী শিবু নাথ, ব্যাঙ্কের সিএসপি কর্মী জাবির হোসেন লস্কর, ও সোনাই থানার ওসি মাহাশ্য হেন্ডিক বিস্তারিত জানা ন।


