কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) মোদী হ্যায় তো মুমকিম হ্যায়,এখন শুধু ভারতের নয় সারা বিশ্বের স্লোগান / মন্তব্য যোগী আদিত্যনাথের
২) মোদি রাগ করবেন তাই ভারত জড়ো যাত্রার প্রশংসা করছেন না মমতা / বললেন অধীর রঞ্জন
৩) দেশের বৈদেশিক ঋণ ৫৫ লক্ষ কোটি থেকে ১৫৫ লক্ষ কোটি কিভাবে হলো / প্রশ্ন কংগ্রেসের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মোদী হ্যায়তো মুমকিম হ্যায় এই স্লোগানটি শুধু ভারতেই নয় এখন সারা বিশ্বের স্লোগান হয়ে গেছে। এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনৌ ইন্দিরা ভবনে বিজেপির প্রদেশ কার্যকারী কমিটির সভায় তিনি এই মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এক বিশাল উচ্চতায় নিয়ে গেছেন। জি টোয়েন্টির সভাপতি হিসেবে মোদি যে কর্তৃত্ব দেখিয়েছেন সেটা সারা বিশ্ব প্রশংসা করেছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 2 -৫৫ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে বিদেশি ঋণ লক্ষ‌১৫৫ কোটি টাকা কেন হল। বাজেটের আগে এই প্রশ্ন করলেন কংগ্রেস প্রবক্তা গৌরব বল্লভ। তিনি বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির জন্য হয়েছে।কেন্দ্রীয় বাজে ট প্রস্তুত হওয়ার আগে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা। আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সংবাদ 3- ত্রিপুরার নির্বাচনে এবার নতুন মোড় নিয়েছে। ত্রিপুরার রাজা প্রদ্যুৎপাত দেব বর্মনের দল ত্রিপুরা মাথার সঙ্গে নির্বাচনী সমঝোতা যাচ্ছে বিজেপির মিত্র দল আইপিএফটি। নতুন দিল্লি থেকে এই রন কৌশল স্থির করা হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি এখন অনেকটা ভালো জায়গায় এসে গেল। কারণ উপজাতি এলাকায় এই দুই দলের সমঝোতার ফলে লাভবান হবে বিজেপি। তিপরামতা শেষ পর্যন্ত বিজেপির জোটের সঙ্গেই নির্বাচনী সমঝোতায় ময়দানে নামছে। এতে ত্রিপুরার ফলাফল অনেকটা বিজেপির দিকে থাকার সম্ভাবনা প্রবল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 -ত্রিপুরায় একলা চলো নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনের সমঝোতা হচ্ছে না। আগামী সাত ফেব্রুয়ারি আগরতলায় রোড শো করবেন তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা নির্বাচনে বাম ও কংগ্রেসের নির্বাচনে আঁতাত হয়ে গেছে। একমাত্র তৃণমূল কংগ্রেস কোন দলের সঙ্গে আতাত করতে পারেনি। তাই একলা চলো নীতি নিয়েছে।

সংবাদ 5 – উত্তর প্রদেশে ও জাতিভিত্তিক জনগণের প্রয়োজন রয়েছে এই মন্তব্য করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী নেতা অখিলেশপ্রসাদ যাদব। তিনি বলেন কেন্দ্র সরকার ইচ্ছা করে জাতিভিত্তিক জন গননা করছে না। বিহারের মতো উত্তর প্রদেশেও জাতিভিত্তিক জনগণনা করানোর দাবি জানান তিনি।

সংবাদ 6- ভারত জড়োযাত্রা সম্বন্ধে মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেন নি। কারণ এতে রাগ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বক্তব্য করে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন ,এখন মোদি ও মমতার মধ্যে সমঝোতা হয়ে গেছে। মোদী চাইছেন দেশ থেকে কংগ্রেস দূর করতে আর মমতা চাইছেন পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে উৎখাত করতে। তাই সফল ভারত জড়ো যাত্রা নিয়ে মমতা ব্যানার্জি কোন ধরনের মন্তব্য করেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *