কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১ ) সেনাবাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তোলা যায় না / দ্বিগবিজয়ের মন্তব্যের বিরোধিতা করে বললেন রাহুল
২) ২৫ জানুয়ারি রিলিজ হচ্ছে পাঠান / এডভান্স বুকিংয়ে বলিউডে রেকর্ড
৩) ৫১ সাল ভিত্তি বর্ষ হোক / চাইল অসম বিজেপি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – পুলওয়ামা কান্ড নিয়ে সেনাবাহিনীর উপর প্রশ্ন তোলায় দ্বিগবিজয় সিংয়ের সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, সেনা কে কোন প্রমাণ দেখাতে হবে না। সেনাবাহিনী যা করছে দেশের ভালোর জন্য করছে। এ নিয়ে প্রশ্ন তোলা যায় না। সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তোলায় রাহুল গান্ধী দ্বিগবিজয় সিংহের এই মন্তব্য কে হাস্যস্পদ বলে আখ্যায়িত করেন। তাহলে কেন আপনারা দ্বিগবিজয় সিংহের উপর ব্যবস্থা নিচ্ছেন না। এ প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস একটি গণতান্ত্রিক দল। এখানে সবার বলার অধিকার আছে। বিজেপি বা আরএসএস এর মতো ফেসিবাদীর দল নয় যে ,এখানে অন্যদের বলার কোন অধিকার থাকবে না। দ্বিগবিজয় সিংহের এই বক্তব্য নেহাতই তার নিজস্ব ও ব্যক্তিগত বক্তব্য। কংগ্রেস মনে করে সেনাবাহিনীর উপর প্রশ্ন তোলা কোন অবস্থায় ঠিক নয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2 – ২৫ জানুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি পাঠান। দেশের ২০০ টি শহরে এই ছবি মুক্তি পাচ্ছে। তবে ছবিকে ঘিরে দেশজুড়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয়েছে। সেন্সর বোর্ড ছবি রিলিজ করে দেওয়ার পরও প্রতিবাদ কিন্তু অব্যাহত। বিভিন্ন হিন্দু সংগঠন এখনো এই ছবি র বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে।

সংবাদ 3 – পাঠান ছবির বিরোধিতা করা থেকে সরে দাঁড়ালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সাড়া দিয়ে এই দুই সংগঠন এই ছবির বিরোধিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা এই ছবির বিরুদ্ধে কোন ধরনের আন্দোলন করবে না বলে জানিয়েছে।

সংবাদ 4- অগ্রিম বুকিং এর ক্ষেত্রে বলিউডের সব রেকর্ড ভেঙ্গে দিল শাহরুখ খানের পাঠান ছবি। এযাবতকালের সবচাইতে বেশি এডভান্স বুকিং টিকিটের রেকর্ড রয়েছে বাহুবলী টু র কিন্তু পাঠান সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এডভান্স বুকিং বাবদ এখন পর্যন্ত ৬ লক্ষ ৬৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। যা বলিউডের ইতিহাসে কোনদিন হয়নি। কয়েক সপ্তাহ থেকে পাঠান নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। এর মাঝেই অগ্রিম বুকিংয়ে সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে পাঠা ন।

সংবাদ 6 – দিল্লির শ্রদ্ধা হত্যাকান্ডের মূল অপরাধী আফতাবকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগের হেফাজতে থাকতে হবে। শ্রদ্ধার কৌশলী আজ জানান যাতে শ্রদ্ধার বিচার দ্রুত সম্পন্ন হয় সেই চেষ্টা করা হচ্ছে। ফাস্ট্রাক কোর্টের বিচারের মাধ্যমে শ্রদ্ধার অপরাধীরা শীঘ্রই শাস্তি পাবে বলে তিনি আশা করেন।

সংবাদ 7- শেষ পর্যন্ত কোন দলের সঙ্গে আঁতাত হলো না ত্রিপরা মথা দলের। এই দলের নেতা প্রদ্যুৎ মানিক্য দেব বর্মন জানান তার দল ত্রিপুরা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপি ও কংগ্রেস দুই দলই তার সঙ্গে সমঝোতায় যেতে চেয়েছিল। কিন্তু তিনি নির্বাচনে একাই লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত শেষ মুহূর্তে বিজেপির সঙ্গে নির্বাচনী সমঝোতা ভেঙ্গে যায় টিপরা মথা দলের।

সংবাদ 8- আসামে এনআরসি ১৯৫১ সাল রাখতে চায় প্রদেশ বিজেপি। দলের অসম প্রদেশ কমিটির সভাপতি ভবেশ কলিতা জানান বিজেপি দল ১৯৭১ সালকে ভিত্তি বর্ষ হিসেবে মেনে নিতে চাইছে না। ১৯৫১ সাল কে ভিত্তি বর্ষ হিসেবে চায় বিজেপি। প্রসঙ্গত দুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৫১ সালের পক্ষে সওয়াল করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *