১ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়
২ মনমোহন সিংহের জন্যই ভারত অর্থনীতিতে এগুতে পেরেছে/মন্তব্য নীতিন গারকরির
৩ বরাকে চাকরিতে নিযুক্তি নেই/প্রতিবাদে ১৮ নভেম্বর বরাক বনধ ডাকলো বিডিএফ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দেশের ৫০ তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। আজ তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিয়ে চন্দ্রচূড় বলেন, ন্যায় ব্যবস্থা সংস্কার করা ও মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে তার প্রধান লক্ষ। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি যাতে প্রতিষ্ঠিত হয় সেটা তিনি দেখার চেষ্টা করবেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে ইতিমধ্যেই তিনি আলোচনার মধ্যে ছিলেন। তার বাবা ওয়াই বি চন্দ্রচূড় ছিলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি।
সংবাদ 2 – প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের জন্য আজকে ভারত আর্থিকভাবে এতটা উন্নতি করতে পেরেছে। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি। ১৯৯২ সালে মনমোহন সিংহ উদার অর্থনীতির পথে হেঁটেছিলেন বলেই আজ দেশ এগোতে পেরেছে। এই মন্তব্য করে গারকারি বলেন, মনমোহন সিংহের উদার অর্থনীতির জন্যই তিনি মহারাষ্ট্রে এতগুলো সেতু তৈরীর অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন। ডাক্তারের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা চলছে। সোজা কথা সোজা ভাবে বলতে অভ্যস্ত গারকারি অন্য কিছুর ধার ধারেন না

সংবাদ 3- চাকরির ক্ষেত্রে বৈষম্য ও শিলঙে অউপজাতি নির্যাতনের প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর ১২ ঘন্টার বরাক বনধের ডাক দিল বিডিএফ। এদিন ভোর পাঁচটা থেকে পর্যন্ত ১২ ঘন্টা ব্যাপী সর্বাত্মক বরাক বনধের ডাক দেওয়া হয়েছে। বুধবার শিলচর পেনসনার্স ভবনে এক সাংবাদিক সম্মেলনে বরাক বনধের কথা জানিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বরাকের প্রতি বৈষম্য ও শিলঙে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে এই বনধের আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিয়োগ তালিকায় বরাক উপত্যকার প্রার্থীদের সংখ্যা নগণ্য। এছাড়া মেঘালয়ে গত ৬ দশক ধরে সংখ্যালঘুদের নির্যাতন চলছে যার প্রতিরোধে সম্পূর্ন ব্যর্থ রাজ্য সরকার। তাই এর প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে।

Follow Us
সংবাদ 4- অসমীয়া সংস্কৃতির উপর বারবার আঘাত নেমে আসছে। একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর থেকে এই আঘাতটা আসছে। এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অসমীয়া ভাষা ও সংস্কৃতির উপর শুধু নয় অসমীয়া ভাষার উপর আক্রমণ আসছে। এমনকি আমাদের বিহু আমাদের সংবাদপত্র এখন আক্রান্ত। এ প্রসঙ্গে মিয়া মিউজিয়ামের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মিয়া মিউজিয়াম হচ্ছে একটা অশনি সংকেত। এর থেকে সাবধান থাকতে তিনি অসমীয়া সমাজের প্রতি আহবান জানান।
সংবাদ 5- দুর্ঘটনায় নয় হত্যা করা হয়েছে ঝর্ণা পাণ্ডেকে। জানালেন কাছাড়ের পুলিশ সুপার । গত সোমবার ভোরে কাঠাল রোডে এক মহিলার মৃতদেহ পাওয়া যায় যদিও মৃতদেহ ওই দিন শনাক্ত করা যায় নি । পরে ঝর্ণা পাণ্ডে বলে শনাক্ত হয়। পুলিশ ওইদিন থেকে ঘটনার তদন্ত শুরু করে । গতকাল রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
এরা হল চেংকুড়ি এলাকার বিক্রম দাস ও বিজয় দাস।পুলিশ সুপার নুমাল মাহাত্বা জানান ঘটনার দিন রবিবার ছিল। ওইদিন বাইপাস এলাকায় ঝর্ণা পাণ্ডে বিক্রম দাস ও বিজয় দাস একটি অটো করে বাইপাস এলাকায় গিয়ে মদ্যপান করে।পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ঝগড়া সৃষ্টি হয় , বাইপাস থেকে আসার সময় অটো থেকে চলন্ত গাড়ির সামনে ঠেলে দেওয়া হয় ঝর্ণা কে। এ সময়ের গাড়ির আঘাতে ঝরনার মৃত্যু হয়। এমন ভাবে হত্যা করা হয়েছে যাতে এটা দুর্ঘটনা বলে মনে হয় ।কিন্তু পুলিশ তদন্ত করার পরে দুজন কে গ্রেফতার করে।
সংবাদ 6- শিলচর মজুমদার বাজার রেল সেতু থেকে সাইকেল নিয়ে নদীতে পড়ে নিখোঁজ যুবক। পেশায় রাজমিস্ত্রি নাম আব্দুল মনাব পিতা মঈন উদ্দিন আলী । বাড়ি মাছিমপুর পার্ট ২। মজুমদার বাজারের পাশে বৰাক নদীর উপরে উপরে রেল সেতু থেকে তিনি সাইকেল নিয়ে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায় নি। এস বিআরএফএর জওয়ানরসন্ধান চালিয়ে যাচ্ছে।
সংবাদ 7 – বরম বাবার মেলায় আসা সহজ সরল গ্রামাঞ্চলের লোকজনদের লুটছে অবৈধ লটারি খেলার আসর। শিলকুড়ি বরম বাবার ত্রি দিবসীয় মেলায় অন্যান্য দোকানের পাশাপাশি বেশকটি লটারি খেলার স্টল বসেছে। এতে নানা প্রলোভন ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন মেলা ঘুরতে আসা একাংশ লোকজনেরা।বেপরোহা মনোভাবে মেলায় লটারি জুয়ার আসরে উদ্বিগ্ন ওই এলাকার সচেতন মহল। কে বা কারা মেলায় প্রলোভনের ফাঁদ লটারি স্টল বসানোর অনুমতি দিল প্রশ্ন তুলেন তারা।
ADVERTISEMENT


