কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) সনাতন ধর্ম ভারতে রাষ্ট্রীয় ধর্ম / বললেন যোগী আদিত্যনাথ
২) মধ্যপ্রদেশে বিধ্বস্ত বায়ু সেনার দুই যুদ্ধবিমান
৩) ত্রিপুরায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি / বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সনাতন ধর্ম ভারতের রাষ্ট্রীয় ধর্ম। এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন ভারতবর্ষ একটা সনাতন ধর্মের রাষ্ট্র। সনাতন ধর্মই হলো ভারতের জাতীয় ধর্ম। একই সঙ্গে তিনি মন্তব্য করেন অযোধ্যার রাম মন্দির হল ভারতের রাষ্ট্রীয় মন্দির। ৫০০ বছর পর এই মন্দিরকে নতুনভাবে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ 2 – মধ্যপ্রদেশের মুরালাতে ভারতীয় বায়ু সেনার দুটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মিরাজ ২০০০ ও সুখই বিমান দুটিতে হঠাৎ আগুন ধরে যায়। যার সাথে দুটো বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বায়ুসেনার মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুজন পাইলটের জীবন রক্ষা হয়েছে।

সংবাদ 3 – প্রধানমন্ত্রী আজ রাজস্থানের গুর্জর এলাকায় যাচ্ছেন। বিজেপি বলেছে এরসঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ভগবান দেবনারায়ণের ১০০১, জন্মদিন উপলক্ষ্যে মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। কিন্তু আগামী বছরই রাজস্থানের নির্বাচন। তাই নির্বাচনের দিক দিয়ে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী এই সফর করছেন বলে অভিমত রাজনৈতিক মহলের। রাজস্থানের 10 থেকে 12 শতাংশ গুর্জর ভোট রয়েছে যা গত বছর কংগ্রেসের অনুকূলে গেছে। প্রধানমন্ত্রী এখানে একজন সভাকে সম্মোধন করতে গিয়ে বলেন, বিরোধীরা ভারতবর্ষকে সনাতন ঐতিহ্য ও সভ্যতাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা এটাতে সফল হতে পারেনি।

ADVERTISEMENT

সংবাদ 4 – রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা জয় রাম রমেশ। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেছেন রাহুল গান্ধীর নিরাপত্তায় যথেষ্ট নজর দেয়া হচ্ছে না। তাই এ বিষয়ে নজর দেওয়ার জন্য তিনি রাষ্ট্রমন্ত্রী কে বিশেষভাবে অনুরোধ করেছেন।

সংবাদ 5 – আগামী ৩০ জানুয়ারি ভারত-জড় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখ বিন্দার সিং সুখু। ৭ ডিসেম্বর কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু হয়েছিল। ৩০ জানুয়ারি শ্রীনগরে এই যাত্রা শেষ হবে। কংগ্রেসের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশের বিরোধী নেতাদের নিমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে যোগ দিতে।

সংবাদ 6 – ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম এই তালিকায় নেই। আজ বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশিত হচ্ছে। এই তালিকায় বিপ্লব কুমার দেবের নাম থাকছে না। বিপ্লব অবশ্য আগেই জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

সংবাদ 7 – ২২ থেকে ৩০ বছর বয়সের মধ্যে সন্তানের জন্ম দিতে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর জন্য সবাইকে তাড়াতাড়ি বিয়ে করার পরামর্শ দেন তিনি। বাল্যবিবাহের কট্টর বিরোধী তিনি কিন্তু বেশি দেরি করে বিয়ে করতে হবে এটাও ঠিক নয়। তার এই বক্তব্য কিরে বিস্তার চর্চা চলছে অসমে রাজনীতি তে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *