১) আজ সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
২) বার্ষিক ৭ লাখ টাকা আয়ে লাগবে না কোন কর
৩) বাজেটে গরিব ও মধ্যবিত্তের উপকার হবে/বললেন প্রধানমন্ত্রী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 -২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। বাজেটের এবার মধ্যবিত্তদের অনেকটা ছাড় দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। অনেকগুলি জনক কে প্রকল্প ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে করে ছাড় দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক হ্রস করা হয়েছে।
সংবাদ 2 – বার্ষিক আয় ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় দেওয়া হয়েছে। আগে এটা ছিল 5 লক্ষ এখন এটা হয়েছে ৭ লক্ষ ।অর্থাৎ ৭ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের এখন থেকে আর কোন কর দিতে হবে না। নির্মল আর বাজেটে এটাই সবচেয়ে বড় চমক। করের ঊর্ধ্বসীমা এক লাফে ২ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্সংবাদ 3 -রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ বরাদ্দ ৬৬শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন করা হয়েছে ৮৯ হাজার কোটি টাকা। অর্থাৎ গরিবদের ঘর নির্মাণ কর্মসূচিতে বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ 4 – অন্তদয় যোজনায় গরিবরা আরো এক বছর বিনামূল্য রেশন পাবেন। বাজেট পেশ করে একথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। যাতে গরিবরা ন্যূনতম অসুবিধা পেতে পারেন তাই এই প্রকল্প চালিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 – সিগারেটপায়ীদের জন্য দুঃসংবাদ। বাজেটে এবার সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের উপর ১৬ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এতে সিগারেটের প্যাকেটের মূল্য অনেকটা বাড়বে।
সংবাদ 6 – বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জনগণের স্বার্থে হয়েছে এই বাজেট। বিশেষ করে গরিব ও মধ্যবিত্তদের প্রতি দৃষ্টি রাখা হয়েছে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে এই বাজেট সহায়ক হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবাদ 7 – আজ বাজেট অধিবেশনে সংসদে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সংসদে ঢোকার সঙ্গে সঙ্গেই ভারতজোড়ো স্লোগান দিতে থাকেন সংসদরা। গত ৩০ জানুয়ারি শ্রীনগরে রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা শেষ হয় ।
সংবাদ 8 – নেতাজি সুভাষচন্দ্র বসু যুদ্ধ অপরাধী হতে পারেন না। তার উপর থেকে এই তকমা প্রত্যাহার করতে হবে রাষ্ট্রসংঘ ও কমনওয়েলথের মতো বিভিন্ন সংস্থাকে।আজ আজাদ হিন্দ ফৌজ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত মইরাংয়ের জনতা এই দাবি তুললেন। একইসঙ্গে মণিপুরে শুরু হয়ে গেল নেতাজিকে যুদ্ধ অপরাধী তকমা প্রত্যাহারের দাবিতে সাক্ষর অভিযান। অখিল ভারত হিন্দু মহাসভা এই স্বাক্ষর অভিযানের শুরু করল আজ মৈরাং থেকে। এখানকার আইএনএ হলে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন ,নেতাজি ছিলেন একজন স্বাধীনতার সংগ্রামী। তিনি ভারতকে মুক্ত করতে চেয়েছিলেন ব্রিটিশের কবল থেকে। তাই তাকে কোন অবস্থায় যুদ্ধ অপরাধী বলা যায় না।
অখিল ভারত হিন্দু মহাসভার উত্তর-পূর্ব ও আসাম রাজ্যের সভাপতি বিশ্বদীপ গুপ্ত বলেন, গত ২৩ জানুয়ারি শিলচর থেকে এই স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উত্তর পূর্বে ২ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা হবে। আজ থেকে মনিপুরের স্বাক্ষর অভিযান শুরু হল। অখিল ভারতীয় হিন্দু মহাসভাও আজ মণিপুরে তাদের যাত্রা একই দিনে শুরু করল। রাজধানী ইমফলে আজ উদ্বোধন হলো অখিল ভারত হিন্দু মহাসভার নতুন অফিস ভবনের। বিশ্বজিৎ জানান খুব শীঘ্রই অখিল ভারত হিন্দু মহাসভা মনিপুরে সাংগঠনিক শক্তি জোরদার করতে যাচ্ছে।


