১) আদানি আজ উত্তপ্ত সংসদ/মুলতবি ঘোষণা করা হলো উভয় কক্ষ
২) ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
৩) মেঘালয়ের ৬০টি আসনে বিজেপি একাই লড়বে/নাগাল্যান্ডের কুড়িটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গেরুয়া দল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আদানি কান্ড নিয়ে আজ লোকসভা ও রাজ্যসভার বিরোধীরা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেন। সরকার এ বিষয়টাকে কেন গুরুত্ব দিচ্ছে না এবং এসবিও প্রত্যাহার নিয়ে আদানি গোষ্টিকে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভায় বিরোধীরা তোলপাড় করে তুলে ন। এ নিয়ে সরকারের অভিমত জানতে চান বিরোধীরা। বিরোধিতার চিৎকার চেঁচামেচিতে সংসদের দুই অধিবেশন মুলতবি রাখা হয়
সংবাদ 2 – শেয়ারবাজারে আদানি গ্রুপের পতন অব্যাহত। আদানি গ্রুপের মূল কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারে আজ প্রচন্ড রকম ধস নেমেছে। এখন পর্যন্ত ৮২ হাজার কোটি ডলার লোকসান হয়েছে এই গ্রুপের। হিডেনবার্গ রিপোর্টের পরে আদানি গ্রুপের এই পতন। যদিও গৌতম আদানি এ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।
সংবাদ 3 – ইন্ডিয়া টুডে সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লোকসভা নির্বাচনের ঠিক ৪০০ দিন আগে এই সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে সি ভোটার। দেশের ৩৪ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথকে সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনে করছেন। এই সার্ভেতে লোকসভা নির্বাচনে বিরোধীরা ভালো ফল করতে পারবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে মায়াবতী অখিলেশ যাদব ও প্রিয়াঙ্কা গান্ধীর জন্য অত্যন্ত দুঃসংবাদ নিয়ে আসছে এই সমীক্ষা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – এনডিপি পির সঙ্গে সমঝোতা করে নাগাল্যান্ডে নির্বাচনী ময়দানে নামছে বিজেপি। আজ আজ মেঘালয় নাগাল্যান্ডে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। মেঘালয়ের ৬০ টি আসনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করছে। নাগাল্যান্ডে কুড়িটি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। বাকি ৪০টি আসনে এনডিপিপির সঙ্গে জোট করে প্রতিদ্বন্দিতা করবে। আজ দলীয় সূত্রে এই খবর জানানো হয়।
সংবাদ 5 – সকাল দশটার ভেতরে রাম মন্দির উড়িয়ে দেব এ ধরনের একটি ফোন নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অযোধ্যার রাম মন্দির নির্মাণের স্থলে থাকা মনোজ কুমারের মোবাইলে এই হুমকি আসে। সকাল ছটায় আসা এই ফোনে হুমকি দেওয়া হয় সকাল দশটার ভিতরে অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা চূড়ান্ত বন্দোবস্ত করা হয়। কিভাবে ফোনটি এসেছে বা কোন জায়গা থেকে ফোন এসেছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এনিয়ে অযোধ্যা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
সংবাদ 6 – লোকসভা বা বিধানসভায় একটি বেশি আসনে লড়তে দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়ে আবেদনকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি নরসিংহাকে নিয়ে গঠিত সংসদীয় বেঞ্চ এ নিয়ে তাদের রায়ে বলেছে, আইন তৈরি করার কাজ আদালতের নয়। এটা সংসদ করবে। ১৯৯৬ সালের আগে এক ব্যক্তি অনেকগুলি আসন থেকে দাঁড়াতে পারতেন। পরে এটাকে দুই আসনের সীমিত করা হয়। এখন যদি সংসদ মনে করে যে একজন শুধু একটি আসনে দাঁড়াতে পারবেন তাহলে সেটা অবশ্যই বিবেচনা করতে পারে সংসদ। তবে এক্ষেত্রে আদালত কোন নির্দেশ দিতে পারে না বলেন সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।


