১) আদানি ইস্যুতে এলআইসি ও স্টেট ব্যাংকের কোন ক্ষতি হবে না /জানালেন অর্থমন্ত্রী
২) ৬ ফেব্রুয়ারি আদানি ইস্যুতে এলআইসি ও ব্যাংকের সামনে দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের
৩) সব রেকর্ড ভেঙ্গে ৭০০ কোটি টাকার ব্যবসা করল পাঠান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আদানি ইস্যুতে এলআইসি ও ব্যাংকের কোন ক্ষতি হবে না ।জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি বলেন এলআইসি অফ স্টেট ব্যাংকের অর্থ সুরক্ষিত রয়েছে। যাবতীয় নিয়ম মেনে এলআইসি আদানি গ্রুপকে লোন দিয়েছে। তাই এখানে আশংকার কিছু নেই বলে জানান তিনি। মন্ত্রী বলেন ভারত একটি সমৃদ্ধ অর্থনীতি। সারা পৃথিবী জানে ভারতের অর্থনৈতিক শক্তি কতটুকু।
সংবাদ 2 – আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিটি ব্যাংক এলআইসি অফিসের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।দলের মুখপাত্র কে বেনু গোপাল বলেন আদানি গ্রুপকে লোন দিয়ে এখন সমস্যায় পড়েছে ভারতীয় স্টেট ব্যাংক ও জীবন বীমা নিগম। আগামী ৬ ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে প্রতিটি স্টেট ব্যাঙ্ক ও এলআইসি অফিসের সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাবেন।
সংবাদ 3 – আদানি ইস্যুতে সরকারকে অযথা বিভ্রান্ত করছে বিরোধীরা। বারবার বলা হয়েছে যে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হবে কিন্তু এরপরও বিরোধীরা রাষ্ট্রপতি্য অভিবাসনের সঙ্গে এই বিষয়টিকে জুড়ে দিতে চাইছে। এভাবে সংসদকে অচল করে দিচ্ছে বিরোধীরা। অভিযোগ করেন মন্ত্রি স্মৃতি ইরানি। তিনি বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – পার্লামেন্টারি কমিটি বাচ্চাদের খেলা নয়। এই মন্তব্য করলেন বিজেপির সাংসদ সুশীল মোদী। আদানি ইসু নিয়ে সংসদে ক্রমাগত হাঙ্গামা প্রসঙ্গে তিনি বলেন বিরোধীরা দাবি করছেন যৌথ পার্লামেন্ট কমিটি গঠনের। এটা কোন বাচ্চাদের খেলনা নয় যে বললেই হয়ে যাবে। বিরোধীরা ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 5 – সব রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে পাঠান। বক্স অফিসে এখন পর্যন্ত পাঠানের ব্যবসা হয়েছে ৭০০ কোটি টাকা। এক কথায় এক রেকর্ড। বলিউডের সর্বকালীন রেকর্ড করেছে এই ছবি।
সংবাদ 6 – কর্ণাটকের ক্ষমতায় আসছে বিজেপি সরকার। কেউ আটকাতে পারবেনা। মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়াদুরুপ্পা। তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসছে এটা নিশ্চিত। বিরোধীরা কর্ণাটকে কোন অবস্থায় কিছু করতে পারবে না।


