কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

< 1 - মিনিট |

১। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফের মৃত্যু
৩। পশ্চিমবঙ্গের জোর ধাক্কা খেলো বিজেপি/আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলে যোগ দিলেন

৪। দেশের সবচাইতে বড় হেলিকপ্টার ফ্যাক্টরি শিলান্যাসে কর্ণাটক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ মারা গেলেন। বয়স হয়েছিল 79 বছর ।দুবাইর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।পরে তিনি ক্ষমতাচ্যুত হন।

সংবাদ 2 – আগামী ১২ ফেব্রুয়ারি রাজস্থান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। যে জায়গায় তিনি ভাষণ দেবেন সেখানে মিনা সম্প্রদায়ের লোক বেশি। ইতিমধ্যে মিনা সম্প্রদায়ের মধ্যে এই সফর নিয়ে ব্যাপক প্রচার শুরু হয়েছে

সংবাদ 3 – পশ্চিমবঙ্গে ধাক্কা খেলো বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে আরো অনেক বিধায়ক তাদের দিকে আসছেন। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গে এই ধাক্কা গেরুয়া দলের জন্য একটা হতাশার খবর।

সংবাদ 4 – এম ডিএ সরকারের দ্বিতীয় দফায় জোট ছাড়া উচিত হয়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ।এই মন্তব্য করলেন নির্বাচন কুশলী পিকে। তিনি বলেন এটা ছিল তার ভুল সিদ্ধান্ত। ইদানিং প্রশান্ত কিশোর বিভিন্ন সময়ে নীতিশ কুমারের সমালোচনায় মুখর। তার এসব মন্তব্য এমন সময় আসছে যখন নীতীশকুমারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে একটা টানাপোরেন চলছে।

সংবাদ 5 – উদ্ভব ঠাকরের দিকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি বলেছেন , সাহস থাকে উদ্ভব সরাসরি আমার বিরুদ্ধে লড়াইয়ে নামুন। গত কয়েকদিন থেকেই একনাথ সিন্ধেকে আক্রমণ করে যাচ্ছেন উদ্ভব ঠাকরে। আজ তার জবাব দিলেন সিন্ধে।

সংবাদ 6 – দেশের সবচাইতে বড় হেলিকপ্টার ফ্যাক্টরির শিলান্যাস করতে কর্ণাটক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবছর ২০হাজার হেলিকপ্টার এখানে উৎপাদন হবে। বিধানসভা নির্বাচনের আগেই কর্নাটকে এই প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সংবাদ 7 – তামিলনাড়ুতে শাড়ি বন্টনের সময় মারা গেলেন চারজন। এখানে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হচ্ছিল ।তাড়াহুড়া করে শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে চার জনের মৃত্যু ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *