১) আদানি ইসুতে আজও অচল সংসদ
২) মোদির জন্যই আদানির বাড় বাড়ন্ত/বললেন রাহুল গান্ধী
৩) ৮ দিন পর আজ আদানি গ্রুপের শেয়ারের দাম কিছুটা বাড়লো
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আদানি ইসুতে আজও সংসদ অচল। সকালে লোকসভা ও রাজ্যসভায় সংসদ শুরু হওয়ার পরেই এ বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। কিন্তু সরকার কোন ধরনের আলোচনায় বসতে রাজি নয়।তারা দুই সদনেই তমুল হই হট্টগোল করেন। বিরোধীরা। পরে রাজ্যসভা ও লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখা হয়।
সংবাদ 2 – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই আদানির এত বাড় বাড়ন্ত। আজ সংসদে এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন মোদি যেখানেই যান সঙ্গে আদানিকে নিয়ে যান। তারপরেই সেই দেশের সঙ্গে আদানির বাণিজ্যিক চুক্তি হয়ে যায়। এটা কি বিদেশনীতি না আদানিকে পাইয়ে দেওয়ার নীতি এই প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। আদানি সম্পর্কে সরকারের নীরবতা নিয়া প্রশ্ন তুলেন তিনি। আদানির এই বিশাল সম্পত্তি তৈরি হওয়ার পিছনে প্রধানমন্ত্রীর মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন রাহুল গান্ধী ।
সংবাদ 3 – গত আট দিন থেকে লাগাতার নিচে নামার পর আজ আদানি গ্রুপে শেয়ারের দাম কিছুটা উপরে উঠেছে। ২৫ শতাংশ পর্যন্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আজ। গতকাল আদানি গ্রুপ থেকে কিছু আশ্বাস দেয়ার পর এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনের কয়েক হাজার কোটি ডলার লোকসানের পর এই প্রথম আদানির গ্রুপের শেয়ারের গতি আসছে।
সংবাদ 4 – ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ।এখানে ঘৃণার রাজনীতি চলতে পারে না। হেট স্পিচ বা ঘৃণার বক্তব্য সংক্রান্ত এক আবেদনের শুনানিতে এই কথা বলেছে সুপ্রিম কোর্ট। কারোরই অধিকার নেই কোন সম্প্রদায় বা কোন ধর্ম বিষয়ে ঘৃনার বক্তব্য রাখার।বিচারপতি যশোফ ও বিচারপতি নাগরত্নম কে নিয়ে গঠিত সংসদীয় ব্রাঞ্চ এই বক্তব্য রেখে বলেছে, সরকারের উচিত এ ধরনের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। ঘৃণার বক্তব্য যাতে সমাজে হিংসা না ছড়ায় সেটা দেখা সরকারের কাজ। এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
সংবাদ 5 – প্রধানমন্ত্রীর পরীক্ষা পে পরীক্ষা চর্চায় কত টাকা খরচ হয়েছে। এ প্রশ্নের জবাব দিয়েছে শিক্ষা দপ্তর। আটাশ কোটি টাকা খরচ হয়েছে এ প্রকল্পে । গত পাঁচ বছরে এই টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। সম্পত্তি এই প্রকল্প কত খরচ খরচ হয়েছে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আজ শিক্ষা দপ্তর থেকে সরাসরি এ প্রশ্নের জবাব দেওয়া হল।
সংবাদ 6 – হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্ধি রামাইয়া। একটি বইয়ের উন্মোচনী অনুষ্ঠানে তিনি বলেন তিনি হিন্দু কিন্তু হিন্দুত্ববাদী নন। হিন্দু ধর্ম সহিষ্ণুতা শেখায় হিন্দুত্ববাদ হিংস্রতা শেখায়। তিনি বললেন তিনি হিন্দু কিন্তু হিন্দুত্ববাদ তিনি মানবেন না। তার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তিনি এমন একটা সময় এই বক্তব্য করেছেন যখন কর্নাটকের বিধানসভা নির্বাচন সামনে।
সংবাদ 7 – ত্রিপুরায় কোন ভেদ ভাব ছাড়াই বিজেপি কাজ করেছে। কোন সম্প্রদায়কে বঞ্চিত করেনি বিজেপি। আজ এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিপুরার বিভিন্ন নির্বাচনের সময় ভাষণ দিয়ে তিনি বলেন ত্রিপুরার দীর্ঘদিন কংগ্রেস ও সিপিএম ক্ষমতায় ছিল। কিন্তু তারা রাজ্যের শান্তি ও সমৃদ্ধি আনতে পারেনি। যেটা বিজেপি করে দেখিয়েছে। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি মন্তব্য করেন।


