কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) কংগ্রেস গত ছয় দশকে দেশের শুধু গর্তই খুড়েছে / সংসদে বললেন মোদি
২) আদানগ হিন্ডেনবার্গ ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি ১০ ফেব্রুয়ারি
৩) প্রধানমন্ত্রী আমার কোন প্রশ্নের জবাব দেননি /বললেন রাহুল গান্ধী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আজ রাজ্যসভায় যথারীতি আক্রমণাত্মক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন দেশের মানুষের যে ভালো হচ্ছে এটা তারা সহ্য করতে পারছে না ।তাই বারেবারে তাকে আক্রমণ করছে। কংগ্রেস গত ছয় দশক দেশের শুধু গর্তই করেছে। আর এগুলো সামাল দেওয়ার জন্য আমার অত্যন্ত মেহনত করতে হচ্ছে। এভাবে বিরোধী ও কংগ্রেসদের উপর তীব্র আক্রম সারলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কল্যাণমূলক কাজ সরকার যে করেছে, তার ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন এসব কাজ করেছি বলেই মানুষ মোদিকে ভালোবাসেন। আমার ওপর মিথ্যা অভিযোগ এনে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী ভাষনের সময় বারবার বাধা দিয়ে গেছেন বিরোধী সংসদরা।

সংবাদ 2 – গান্ধী পরিবার কেন নেহেরু নাম ব্যবহার করে না। এই প্রশ্ন তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মোদী গান্দি পরিবারকে আক্রমণ করে বলেন আপনারা কেন গান্ধী পদবী ব্যবহার করছেন। নেহেরু যদি এত বড় হয়ে থাকেন তাহলে কেন তার পদবী ব্যবহার করছেন না। এ প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী

সংবাদ 3 – মাফ চাইবো না। বললেন তৃণমূল সাংসদ মহুয়া‌ মৈত্র। সংসদে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন বাধা দিয়ে ছিলেন বিজেপি সদস্যরা। তার বক্তব্য শেষ হওয়ার পর আরো অন্য একজন সাংসদ যখন বক্তব্য রাখছিলেন ,তখন মহুয়া সংসদকে কটাক্ষ করে মন্তব্য করেন। এ নিয়ে বিশাল হইচই হয়। মহুয়ার ক্ষমা চাইতে হবে , দাবী করা হয়। মহুয়া সাফ জানিয়ে দেন আমি কোন ক্ষমা চাইবো না। আমাকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছিল তাই আমি এই কথা বলেছি।

সংবাদ 4 – রুশ রাষ্ট্রপতি ভাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাবাল। দ্বিপাক্ষিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সংবাদ 5 – প্রধানমন্ত্রী কোন জবাব দেননি। এই মন্তব্য করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, তিনি যে অভিযোগগুলো এনেছিলেন সেগুলোর জবাব প্রধানমন্ত্রী দেননি। মূল প্রশ্নকে এড়িয়ে যাওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 6- কর্ণাটকের জন্য ভালো খবর কংগ্রেসের। আগামী কমাসের মধ্যে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে সমীক্ষা চালিয়েছে কিছু সংস্থা।এই নির্বাচনে কংগ্রেস ১০০ টি আসন লাভ করতে পারে বলে আবাস দেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে কংগ্রেসের জন্য সুখবর। কর্ণাটক বিধানসভায় ২২৪ টি আসন রয়েছে। বিজেপিও কংগ্রেস দুই দল দাবি করছে তারা সরকার গঠন করবে। প্রাথমিক সমীক্ষা দেখা যাচ্ছে কংগ্রেস কিছুতে এগিয়ে।

সংবাদ 7 – তুর্কিতে ভয়ংকর ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে উনিশ হাজার। ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ সরানোর কাজ চলছে। ভারতের এনডিআরএফ এর একটি দল ইতিমধ্যে তুর্কিতে পৌঁছেছে এবং উদ্ধারকাজে নেমেছে। তুর্কিকে সব ধরনের মানবিক সাহায্য করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ভারত থেকে খাদ্য সামগ্রী সহ একটি বিমান আগেই তুর্কিতে পাঠানো হয়েছে।

সংবাদ 8 – ক্ষমতায় এলে আসামের সঙ্গে সীমান্ত চুক্তি বাতিল করা হবে। মেঘালয় নির্বাচনে প্রতিশ্রুতি টিএমসির। তৃণমূল কংগ্রেসের নির্বাচনে ইস্তেহার জারি করা হয়েছে। বলা হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে, আসাম মেঘালয় সীমান্ত চুক্তি বাতিল করা হবে। এই চুক্তিতে মেঘালয়ের স্বার্থ বিঘ্নিত হয়েছে তাই এই চুক্তি বাতিল করা হবে।

সংবাদ 9 – সুপ্রিম কোর্টের শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। আগামী ইস্যুতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে সভাপতি করে একটি কমিটি গঠনের দাবি করে সুপ্রিম কোর্টের আবেদন দাখিল করা হয়েছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি কে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ বলেছে আগামী 10 ফেব্রুয়ারি সম্পর্কে শুনানি গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *