১) দুদিকে ধার আছে এমন তলোয়ার থেকে সাবধান/ত্রিপুরায় বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করে মন্তব্য মোদির
২) মৃত্যুর সংখ্যা বাড়ছে/তুর্কিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪০০ টাকা
৩) আদানি কান্ডে কভার স্টোরি করল আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্ট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – দুদিকে ধার আছে এমন তরোয়াল থেকে সাবধান থাকুন। বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, বাম ও কংগ্রেসের এই আঁতাত অশুভ আঁতাত। ডাবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরার প্রচুর উন্নতি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ত্রিপুরার মানুষ এখন বিনা পয়সায় রেশন পাচ্ছেন। তাই আগামী নির্বাচনেও বিজেপি বিজয়ী হবে বলে তিনি দাবি করেন।
সংবাদ 2 – তুরস্কের ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০০০। উদ্ধার ও ত্রান কার্য দ্রুত গতিতে চলছে।বিভিন্ন দেশ থেকে ত্রানকারী দল তুরস্ককে পৌঁছেছে। ভারতের এনডি আরএফের একটি দল এখন উদ্ধার কাজে আছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনার কাজ চলছে।
সংবাদ 3 – ত্রিপুরার নির্বাচনে কোন মার্কসবাদী আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে চাইছে বাম কংগ্রেস জোট। সিপিএমের আদিবাসী নেতা জিতেন্দ্র চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরবে জোট। এই আভাস দিয়েছেন কংগ্রেস নেতারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – আদানি সংক্রান্ত খবর ছেপেছে আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্ট। খুব বড় আর্থিক ঘটনা না ঘটলে এই ম্যাগাজিন কোন কাবার স্টোরি করে না। ম্যাগাজিনটি লিখেছে, আদানি যদি এই যাত্রা রক্ষা পেয়ে যান তাহলে সেটা ভারতীয় পুঁজিবাদের একটা বিজয় হিসেবে চিহ্নিত হবে। কিন্তু যদি আদানি এই সংকট কাটিয়ে উঠতে না পারেন তাহলে সেটা ভারতীয় পুঁজিবাদের জন্য একটা বিরাট ধাক্কা হয়ে থাকবে। আদানির উত্থান ও বর্তমান সংকটের পরিপ্রেক্ষিতে অনেক কিছু লেখা হয়েছে। এই কাবার স্টোরি নিয়ে এখন সারা বিশ্ব জুড়েই চর্চা চলছে।
সংবাদ 5 – দেশের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা গুলো ভালই কাজ করছে। তাদের ওপর ভরসা রাখা উচিত। আদানি ইস্যুতে এই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি সাংবাদিকদের বলেন একটু ধৈর্য ধরতে হবে বিভিন্ন সংস্থা গুলো কি করছে সেটা দেখা উচিত। তবে আপনারা আবার আমাকে বলবেন না, যে আমি সুপ্রিম কোর্টে কি বলবো সেটা আপনাদের বলে দিতে।
সংবাদ 6 – সিঙ্গাপুর থেকে সফল কিডনি প্রতিস্থাপন করে দেশে ফিরলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তার কিডনির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি দেশে ফিরে এসেছেন। তার কিডনির প্রতিস্থাপন সফল হয়েছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
সংবাদ 7 – প্রজাতন্ত্র দিবসে টাকা আয় করেছে সরকার। প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে টিকিট বিক্রি করে 28 লক্ষ টাকা পাওয়া গেছে। সরকারি সূত্রে এ কথা জানানো হয়।


