১) দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্ম দিবসে শ্রদ্ধা জানিয়ে ভাষন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
২) ইসলামের জন্মভূমি ভারত কোন ভুল কথা বলিনি/বললেন মদনি
৩) সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিস রাহুল গান্ধীকে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ভারতবর্ষের বিচার ধারা সারা বিশ্বকে প্রভাবিত করেছে। আজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী 200 তম জন্মদিবস উপলক্ষে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দয়ানন্দ সরস্বতীকে মহান আধ্যাত্মিক পুরুষ আখ্যা দিয়ে বলেন, ভারতীয় সমাজব্যবস্থাকে একটা বন্ধনে এনেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।
সংবাদ 2 – ইসলামের জন্মভূমি ভারত। জমিয়ত উলামা হিন্দের প্রধান মাওলানা মেহমুদ মদনির এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। যদিও মেহমুদ মাদানী বলেছেন তিনি ঠিক কথাই বলেছেন। ইসলাম যে ১৪০০ বছরের পুরনো ধর্ম এটা তিনি মানতে রাজি নন। তিনি যা বলেছেন তার পক্ষে যথেষ্ট তথ্য ও যুক্তি রয়েছে বলে দাবি করেন মদনি। জমিয়ত উলেমা হিন্দের একটি সমাবেশে তিনি এই মন্তব্য করেছিলেন। তারপরেই তার মন্তব্য নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – লোকসভায় স্বাধিকার নোটিশ পাঠানো হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বিজেপি সংসদের অভিযোগের প্রেক্ষিতে তাকে পাঠানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, রাষ্ট্রপতির অভিভাষনের উপর বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী গৌতম আদানিকে জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন। কিন্তু তিনি যে ভাষায় আক্রমণ করেছিলেন সেটা সংসদীয় রীতির বাইরে বলে অভিযোগ করা হয়েছে। তাই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে জবাব দিতে রাহুল গান্ধীক নোটিশ পাঠানো হয়েছে।
সংবাদ 4 – আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি রায়পুরে অনুষ্ঠিত হবে কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশন। দশ হাজার প্রতিনিধির সমাগম ঘটবে। রায়পুর অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। নয় রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এটি কংগ্রেসের শেষ সর্বভারতীয় অধিবেশন। তাই এটিকে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।
সংবাদ 5 – রমেশ বৈশাখের মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সাতবারের সাংসদ বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্য পাল রমেশকে এখন মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যপালের কুশ ওয়ারে জায়গায় তিনি স্থলাভিষিক্ত হচ্ছে না।


