কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ সব ভগবানের ইচ্ছা/আদালতকে বললেন গুজরাটের অভিশপ্ত সেতুর নির্মাণ সংস্থার ম্যানেজার
২ আসামে মাদ্রাসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের
৩ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডির সমন

কে আর সি টাইমস ডেস্ক

সংবাদ 1– গুজরাটের সেতুকাণ্ড রয়েছে ভগবানের হা ত। বললেন মুরবী সেতুর নির্মাণ সংস্থা অববার ম্যানেজার দীপক পারেখ। তিনি স্থানীয় আদালতকে জানিয়েছেন এই ঘটনা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে,একটি তারে জং ধরে যাওয়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দীপক পারেখকে পুলিশ গ্রেফতার করেছিল গত কাল।তিনি এই ঘটনায় তার কোম্পানির দায় স্বীকার না করে ভগবানের ইচ্ছাকে দায়ী করছেন।

সংবাদ 2 – মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলের রূপান্তরিত করার নির্দেশ প্রত্যাহার করতে আসাম সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে গুয়াহাটি হাইকোর্ট রাজ্য সরকারের এই নির্দেশের বিরুদ্ধে আনা আবেদন খারিজ করে দিয়েছিল। গুয়াডহাটি হাইকোর্টের আদেশকে রদ করে সুপ্রিম কোর্ট আসাম সরকারকে নির্দেশ দিয়েছে এই আদেশ প্রত্যাহার করতে।

প্রসঙ্গত আসামে মাদ্রাসা গুলি সাধারণ স্কুলের রূপান্তরিত করেছিল সরকার। প্রবল বিরোধীতা উঠেছিল সারা রাজ্য জুড়ে। কিন্তু সরকার তার সিদ্ধান্ত অবিচল থাকে। এখন সুপ্রিম কোর্টের রায়ের ফলে আসাম সরকার কিছুটা সমস্যায় পড়েছে।

সংবাদ 3-ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠালো ইডি। তার বিরুদ্ধে কয়েকদিন থেকে নানা ধরনের অভিযোগ উঠে আসছি ল। আগামী বৃহস্পতিবার তাকে ইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ খনন মামলায় তার বিরুদ্ধে তদন্ত করছে ইডি। এর আগে মুখ্যমন্ত্রীর প্রতিনিধির বাড়িতে হানা দিয়ে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।

KRC ADVERTISEMENT

সংবাদ 4-নিউ শিলচর এলাকার তৃতীয় লিঙ্ক রোডে জলে ডুবে মৃত্যু এক কিশোরীর । বুধবার সকালে এলাকাবাসী মৃতদেহটি জলে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় ।

মৃত কিশোরীর নাম রিয়া দাস, তৃতীয় লিংক রোডের ১২ নম্বর গলির বাসিন্দা বলে জানা গেছে । রিয়া সরস্বতী বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকালে পাশের বাড়ির একটি ছোট পুকুরে ভাসা অবস্থায় মৃতদেহটি দেখতে পান।

বিজ্ঞাপন

কিশোরীর বাবা বিষ্ণু দাস জানান সকালে ঘুম থেকে উঠে মেয়েকে বিছানায় খুঁজে পাননি। ঠিক সেই সময় চিৎকার-চেচামেচি শুনে পুকুর পাড়ে উপস্থিত হন তিনি । পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠায়। তবে এই মৃত্যু নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

সংবাদ 5 -বুধবার বেলা দেড়টা নাগাদ লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে ধলাই থানার ইন্সপেক্টর ওসি মনোজ বরুয়া ও লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ নৌছেং সিয়ামের নেতৃত্বে লায়লাপুরের পুলিশ কর্মীরা নাকা তল্লাশি চালাতে গিয়ে ২১০০ কেজি সন্দেহ জনক বার্মিজ সুপারী বোঝাই BR- 32-GB-0375 নম্বরের লরিটি বাজেয়াপ্ত করেছে বিহারের বাসিন্দা লরি চালক ও সহ-চালক দুজনকে গ্রেফতার করছে পুলিশ পাচার চক্রটি লরিটিতে থাকা একটি গোপন চেম্বারে করে বার্মিজ সুপারী মিজোরাম থেকে শিলচরের দিকে নিয়ে যাচ্ছিল। লরিটির উপরে উঠে দেখলে সম্পূর্ণ লরিটি খালি দেখা গেলেও এই খালি জায়গার নিচেই গোপন চেম্বারে ছিল বার্মিজ সুপারি।

সংবাদ 6-ইলেকট্রনিক বাইক তৈরি করে সংবাদ শিরোনামে করিমগঞ্জের এক যুবক। সীমান্ত জেলা করিমগঞ্জের সরিষা এলাকার এক যুবক তার দক্ষতা ও মেধা খাটিয়ে একটি ইলেকট্রনিক্স বাইক বানিয়েছেন। বাইকটি বানিয়ে জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি করিমগঞ্জে মেধা এবং দক্ষতার অভাব নেই সেটাও প্রমাণ করেছেন তিনি ।

যুবকের নাম প্রীয়তোষ সরকার। তার আবিষ্কৃত ইলেকট্রনিক্স বাইকটি একবার চার্জ করলে প্রায় ২৮০ কিলোমিটার অনায়াসে চালানো জাবে। এই বাইকটি তিনি দিল্লীতে প্রদর্শনী করার সুযোগও ইতিমধ্যে পেয়ে গেছেন। এই নতুন তৈরি ইলেকট্রনিক বাইকটি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে প্রদর্শন করবেন বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *