কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন
কাকলি চক্রবর্তী
কাশ্মীরি পণ্ডিত এবং সরকারি কর্মচারীদের খুনের হুমকি দিল উপত্যকায় সক্রিয় নয়া জঙ্গি সংগঠন ‘কাশ্মীর ফাইট’। সন্ত্রাসের ভয়ে ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের আশ্রয় শিবিরগুলি (ট্রানজিট কলোনি)-কে ‘কবরখানা’ বানানোরও হুমকি দিয়েছে তারা।
বুধবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা কাশ্মীর উপত্যকার ঘরছাড়া পণ্ডিতদের জন্য বারামুলা এবং বান্দিপোরায় নির্মীয়মাণ দু’টি ট্রানজিট কলোনি পরিদর্শনে গিয়েছিলেন। তার পরেই পণ্ডিত খুনের হুমকি দিয়েছে ‘কাশ্মীর ফাইট’ গোষ্ঠী।

Follow Us
পাকিস্তান হল ‘টেররিস্তান’! বছর কয়েক আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পাক অভিযোগের জবাব এই ভাষাতেই দিয়েছিল নয়াদিল্লি। এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধলেন ইসালামাবাদকে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
আরও এক মহামারীর ভ্রুকুটি! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রিমলিনে ইতিমধ্যে একটি মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেজন্যই কী বর্ষশেষের সময় বাঙ্কারে আইসোলেট হতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বর্ষশেষে বার্ষিক সাংবাদিক বৈঠকে এ বছর পুতিন যোগ না দেওয়ার খবরে এমনই জল্পনা শুরু হয়েছে রাশিয়াজুড়ে। যদিও দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে পুতিনের সাংবাদিক বৈঠকে যোগ না দেওয়ার কারণ তিনি স্পষ্ট করেননি। তবে পুতিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং সেজন্যই তিনি সাংবাদিক সম্মেলনে আসবেন না বলে ক্রিমলিনের মুখপাত্র জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর এখন পুতিনের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।

হিজাব-বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ‘অপরাধে’ অন্তত ৪০০ জন বিক্ষোভকারীকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিল তেহরানের আদালত। তেহরানের বিচারবিভাগীয় প্রধান আলি আলঘাসি-মেহর জানিয়েছেন এই কথা। তবে এর থেকেও বেশি আতঙ্ক তৈরি হয়েছে প্রাণদণ্ড নিয়ে। ২০ নভেম্বর ইরানের রেভলিউশনারি কোর্ট মহসেন শেকারি নামে এক যুবককে ফাঁসির সাজা দিয়েছিল। এ বার আর এক যুবক, মাজিদরেজা রাহনাভার্দকেকে প্রকাশ্য রাস্তায় ফাঁসিকাঠে ঝোলাল সরকার।হিজাব ঠিক করে না পরায় গত ১৬ সেপ্টেম্বর এক কুর্দিশ তরুণী মাহসা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নীতি-পুলিশ। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এর পরেই ইরান জুড়ে শুরু হয় হিজাব-বিরোধী আন্দোলন। হিজাব ঠিক করে না পরায় গত ১৬ সেপ্টেম্বর এক কুর্দিশ তরুণী মাহসা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নীতি-পুলিশ। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এর পরেই ইরান জুড়ে শুরু হয় হিজাব-বিরোধী আন্দোলন।

দিল্লির (Delhi) মেহেরৌলি জঙ্গল (Mehrauli Jungle) থেকে মিলল শ্রদ্ধা ওয়ালকরের ডিএনএ। মেহেরৌলি জঙ্গল থেকে ডিএনএ-র নমুনা নিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) তরফে। মেহেরৌলি জঙ্গল থেকে যে নুমুনা সংগ্রহ করা হয়েছে, তা শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walkar) বাবা এবং ভাইয়ের সঙ্গে মেলে কি না, সেই পরীক্ষা করা হবে। গত ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা (Aftab Poonawala)। শ্রদ্ধার মৃত্যুর পর কয়েক মাস পার হয়ে গেলেও, সে বিষয়ে ঘুণাক্ষরেও কিছু জানতে পারেনি পুলিশ। শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যুর পর তাঁর বাবা যখন পুলিশের দ্বারস্থ হন একাধিকবার, তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় মরক্কো। পুরো বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলা মরক্কো সেমিতে ফরাসিদের কাছে পরাস্ত হয়। এই হারের ক্ষোভে ফরাসি সমর্থক, পুলিশদের ওপর হামলা চালাল মরোক্কান সমর্থকরা। বেলজিয়াম, ফ্রান্সের বিভিন্ন জায়গায় এমবাপেদের কাছে হারের ঠিক পড়েই মশাল, আগুন ছেড়ে কার্যত দাঙ্গা চালায় মরক্কোর সমর্থকরা। মরোক্কান ফুটবল গুণ্ডা-সমর্থকরা ক্রমশ মাথাব্যথা হয়ে উঠেছেন ইউরোপের পুলিশের। জেতা-হারা, দুটোর পরই দুটো আলাদা কারণে বড় অশান্তি বাঁধাচ্ছেন আরব আফ্রিকান দেশের সমর্থকরা।রাস্তায় নেমে অশান্তি শুরুর পর বেলজিয়ামের ব্রাসেলস, ফ্রান্সের মন্টপেলিয়ার- নাইসের মত জায়গায় সাধারণ মানুষদের ঘরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।


