কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

আরও একবার চিনকে প্রত্যাখ্যান করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সোমবার তিনি সাফ জানিয়েছেন, চিনে ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই, তিনি বাকি জীবন তিনি ভারতেই থাকতে চান। তিনি আরও জানিয়েছেন, হিমাচল প্রদেশের কাঙরা জেলাতেই থাকতে চান তিনি। দলাই লামা বলেছেন, “চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই। ভারত আমার পছন্দের জায়গা। পণ্ডিত নেহরু পছন্দের জায়গা কাংরাই আমার স্থায়ী ঠিকানা।”গত ৯ ও ১১ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা

এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তারপর থেকে ফের ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, চিনকে তিনি কী বার্তা দিতে চান? দলাই লামা বলেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে – চিন আরও নমনীয় হচ্ছে। কিন্তু, চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই।”

Advertisement | InfoCom Solutions
Follow Us

সপ্তাহের শুরুতেই ফের উত্তাল সংসদ। অধিবেশন শুরু হতেই তাওয়াং ইস্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে ভেস্তে যায় অধিবেশন। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যৌথভাবে ওয়াক আউট করে সংসদের উচ্চকক্ষ থেকে। বিরোধীদের বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তবে তাওয়াং ইস্যুতে এদিন উত্তাল হয় লোকসভাও।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠি চালাল পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে এক রাতে উত্তাল হয়ে উঠল গোটা দেশ।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের ফাইনালকে ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ বলে অভিহিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর তিনি টুইট করে বিজয়ী দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ করেছেন ফ্রান্সের লড়াইকেও।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

থাইল্যান্ড বঙ্গোপসাগরে ডুবে গেল আস্ত একটি যুদ্ধজাহাজ। রবিবার রাতে ঝড়ের কবলে পড়েই উপসাগরে ডুবে যায় থাইল্যান্ডের যুদ্ধজাহাজটি। তারপর রাতেই ওই জাহাজের অনেককে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ৩১ জন নাবিক। তাঁদের খোঁজে সোমবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার।থাই নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌজাহাজটির নাম HTMS সুখোতাই। রবিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৩৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। সেই সময় ঝড়ের কবলে পড়েই নৌজাহাজটি উপসাগরে ডুবে যায়।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

আফগানিস্তান (Afghanistan) দখলের পর এবার কি পাকিস্তান(Pakistan)-ও দখল করার পরিকল্পনা করছে তালিবান (Taliban)? রবিবার তালিবানের জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের পুলিশ স্টেশন দখল করে নেয়। পুলিশ স্টেশনের ভিতরে যারা ছিলেন, তাদের বন্দি বানিয়েছে তালিব জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।পাকিস্তানের পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র জঙ্গিরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু ক্যান্টনমেন্টের একটি পুলিশ স্টেশন দখল করে নেয়। ওই থানায় যারা বন্দি ছিলেন, তাদের ছেড়ে দেয় তালিবানরা। বরং বন্দি বানানো হয় থানার পুলিশকর্মীদের। জানা গিয়েছে, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের আটকে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *