কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন
কাকলি চক্রবর্তী
বিশ্বকাপ জিতে দেশে পা রাখলেন মেসিরা। বুয়েনস আইরেসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানানো হল মেসিদের। বিমানবন্দরের বাইরে রাস্তায় কাতারে কাতারে মানুষ। তাঁরা দাঁড়িয়ে আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে দেখার জন্য। গোটা দেশ উদ্বেল।
কানাডার টরন্টো শহরে বন্দুকবাজের হামলা। ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।টরন্টো পুলিশের দাবি, টরন্টো শহরে একটি আবাসনে ঢুকে হামলা চালায় এক বন্দুকবাজ। আবাসনের উপস্থিত বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বন্দুকবাজের গুলিতে ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টরন্টো পুলিশ এবং ওই বন্দুকবাজকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। দীর্ঘক্ষণ দু-পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন টরন্টোর পুলিশ আধিকারিক জিম ম্যাক সুইং।তবে হামলাকারীর মৃত্যু হলেও তার পরিচয় এখনও জানা যায়নি। ফলে হামলার কারণও স্পষ্ট নয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
চিকিৎসকের জড়ানো হাতের লেখায় প্রেসক্রিপশন পড়তে অসুবিধা হয়? গুগল নিয়ে এল সমস্যার সমা. গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নিং পদ্ধতির মাধ্যমে এক অভিনব প্রযুক্তি আনা হয়েছে। চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশনের ছবি গুগল লেন্সের মাধ্যমে তুলতে হবে। ছবি তোলার পর প্রেসক্রিপশনে লেখা সমস্ত ওষুধের নাম শব্দের আকারে জানান দিয়ে দেবে গুগল। অথবা ফোনে প্রেসক্রিপশনের ছবি আগে থেকে তোলা থাকলে সেখান থেকেও গুগল লেন্সে আপলোড করা যাবে।

Follow Us
সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়েন হরিয়ানার উপমুখ্য়মন্ত্রী দুশ্যন্ত চৌটালার গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, গতকাল হিসর থেকে সিরসা যাচ্ছিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী। সেই সময় হরিয়ানার আগ্রহের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁর গাড়ি। একটি পুলিশ জিপের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। সেই সময় ঘন কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চৌটালার কোনও আঘাত লাগেনি।

সপ্তাহের দ্বিতীয় দিনও উত্তাল হয়ে উঠল লোকসভা। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কুরুচিকর মন্তব্য নিয়ে উত্তাল হয়ে উঠল সংসদের দুই কক্ষ। বিজেপি সম্পর্কে কংগ্রেসের প্রবীণ নেতা ‘কুকুর’ নিয়ে যে মন্তব্য করেছেন, তা ‘কুরুচিকর’ জানিয়ে খাড়্গের ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিজেপি সাংসদরা। যা নিয়ে অধিবেশনের শুরুতেই মুলতুবি হয়ে যায় লোকসভা।

সেনা এবং পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন লস্কর-ই-তৈবা জঙ্গির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা ও পুলিশের বিশেষ দল। গুলির লড়াই চলাকালীন তিন জনের মৃত্যু হয়। মৃত জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিতদের খুনের ঘটনায় যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



