কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

চিনে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।আগামী তিন মাসের মধ্যেই চিনের এক তৃতীয়াংশ মানুষ করোনা আক্রান্ত হবেন, ১৩ থেকে ২১ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে সংক্রমণে, এমনটাই জানানো হয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ে নীতিতে বড় পরিবর্তন আনল চিনা প্রশাসন।

বুধবার চিন সরকারের তরফে জানানো হল, গত ২০ ডিসেম্বর দেশে করোনা সংক্রমণে কোনও ব্যক্তির মৃত্য়ু হয়নি। এর কারণ হল করোনায় মৃতদের চিহ্নিত করার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হয়েছে। চিন সরকারের নতুন নিয়ম, করোনা সংক্রমিত যারা সরাসরি রেসপিরেটরি ফেলিওর থেকে মারা যাবেন, একমাত্র তাদেরই করোনায় মৃত বলে গণ্য করা হবে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

দুইদিন আগেই পাকিস্তানের থানা দখল করে নিয়েছিল তালিবান জঙ্গিরা। রীতিমতে যুদ্ধ করে তাদের হাত থেকে সেই থানা ছিনিয়ে নিল পাকিস্তানের সেনা। মঙ্গলবার পাকিস্তান সেনার স্পেশাল ফোর্স খাইবার পাখতুনখাওয়ার কাউন্টার টেররিজম সেন্টারে অভিযান চালায় এবং ৩৩ জন তালিবান জঙ্গিকে নিকেশ করে থানার পুনর্দখল নেয়। বিগত দুইদিন ধরে এই থানার নিরাপত্তারক্ষীদের বন্দি বানিয়ে রেখেছিল তালিবানের জঙ্গিরা।

Advertisement | InfoCom Solutions
Follow Us

বিষমদে মৃত্যুর ঘটনা নিয়ে যখন গোটা বিহার উত্তাল, ঠিক সেই সময়েই জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর এক নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ।জেডিইউ নেতা কামেশ্বর সিংহ। তাঁর ছপরার বাড়ি থেকেই এই মদ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কামেশ্বরের ওই বাড়িতে সরোজ মাহাতো নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া মদ প্রসঙ্গে জেডিইউ নেতার সাফাই, “আমি এ বিষয়ে কিছু জানতাম না। সংবাদমাধ্যম থেকে মদ উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। ৩২ বছর আগে এই বাড়ি আমি ছেড়ে দিয়েছি।”

কেআরসি টাইমস বিজ্ঞাপন

মণিপুরের নোনে জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার সকালের ওই দুর্ঘটনায় খাদে পড়ে গেল স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে।প্রশাসন সূত্রের খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

রুশবাহিনীর প্রবল হামলার মাঝেই হঠাৎ আমেরিকা সফরের ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। টুইট করে এই বার্তা দিয়েছেন তিনি। সেই সূত্র ধরেই জ়েলেনস্কির আমেরিকা সফরের কথা প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই প্রথম বিদেশ সফর ইউক্রেনের প্রেসিডেন্টের।আমেরিকায় নিজের কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন জ়েলেনস্কি। তিনি লিখেছেন, ‘‘ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে আমি আমেরিকা সফর করছি। আমরা পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলব।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

করোনা কাঁটা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু করোনাবিধিও শিথিল করা হয়েছে সরকারের তরফে। তবে ভারতে করোনা সংক্রমণ না বাড়লেও বিশ্বের বেশ কিছু দেশে ফের বাড়ছে করোনার চোখ রাঙানি। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য করোনা নিয়ে বৈঠকেও বসেন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে গতকাল চিঠিও পাঠানো হয়েছিল। এই আবহে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। জাতির স্বার্থে ‘ভারত জোড়ো যাত্রায়’ যাতে কোভিড বিধি কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে কংগ্রেস নেতাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *