কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – প্রতিবারের ন্যায় এবারও আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী বনদূর্গা মন্দিরের বার্ষিক উৎসব আয়োজিত হবে। মন্দিরের সেবাইত সংবাদ মাধ্যমে জানান, বংশ পরম্পরাক্রমে বনদূর্গা মন্দিরের বার্ষিক উৎসব অব্যাহত রয়েছে। অনুরূপ এবছরেও যজ্ঞ, ভজন, কীর্তন, পূজা পাঠের মধ্য দিয়ে দুদিন ব্যাপী উৎসবে অংশ নেবেন দূরদূরান্তের মায়ের ভক্তরা।মন্দির চত্বরে দুদিন মহামেলার রূপ নেবে বলে দাবি করেন তিনি।

সংবাদ 2 – পূর্ব সোনাইর মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার প্রয়োজনীয় সংখ্যাক সদস্যের অনুপস্থিতির কারণে মুলতবি বলে ঘোষণা করা হয়েছে। এদিকে ২৮ জানুয়ারি সমিতির বোড অব ডিরেক্টর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৫ টি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় এদিন নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি। এদিকে সমিতির এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত না হওয়াতে বিভাগীয়  কর্তৃপক্ষকে দায়ী করছেন সমিতির সদস্য আলি হোসেন লস্কর সহ একাংশ শেয়ার হোল্ডার

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3 – বরাকে প্রদেশ কংগ্রেসের হাত সে হাত জোড়ো কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে দলের সংখ্যালঘু বিভাগ। আগামী ২ফেব্রুয়ারি থেকে ধলাই বিধানসভা থেকে আসাম প্রদেশ কংগ্রেসের “হাত সে হাত জোড়ো যাত্রা” কে সুন্দর ও সাফল্য ঔকরে তুলতে কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করের নেতৃত্বে স্থানে স্থানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এনিয়ে সোনাইর উত্তর কৃষ্ণপুরে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের এক সভা অনুষ্ঠিত। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের উপ সভাপতি অরুণ দত্ত মজুমদার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ পাল, জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক হীরক দাস, প্রদেশ সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক জবারুত আলম চৌধুরী প্রমুখ।

সংবাদ 4- মাঘী পূর্ণিমা উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ভুবন পাহাড়ে নাগা রংমাই সম্প্রদায়ের বিষ্ণু রাখাইন মন্দিরে বিষ্ণু পূজা হবে। এনিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান তীর্থস্থান উন্নয়ন সমিতির সভাপতি গাইকাংনিং রংমাই, সাধারণ সম্পাদক এলপি কাবই, কাতিপৌ রংমাই ।

সংবাদ 5 – শিলচর শহরের নিকটবর্তী তোপখানায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক টেট শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরবাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাইক আরোহী শিক্ষিকা শর্মিষ্ঠা নাথ। তাঁর সহকর্মী বাইক চালকও গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ স্কুল ডিউটি শেষ করে সহকর্মীর বাইকে চড়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখনই কালাইন সড়কের তোপখানায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

শিলচরের দিক থেকে আসা একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে এসে বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই শর্মিষ্ঠা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই টেট শিক্ষিকার মৃত্যু হয়েছে। বাইকচালকও গুরুতর জখম হন। দুর্ঘটনার পরই পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নিহত শিক্ষিকা শর্মিষ্ঠা ভট্টাচার্যের বাড়ি শিলচর তারাপুরের রায়গড়ে। তিনি বড়খলার একটি স্কুলে শিক্ষকতা করতেন। এ ঘটনায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ 6 – আগামী ৩১ জানুয়ারী থেকে শুরু হচ্ছে পূর্বাঞ্চল প্রতিদিন আয়োজিত বাক্স মিডিয়া ক্রীকেট ফেস্ট ২০২৩। শনিবার শিলচর ডিএসএ স্থিত বাক্সের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান,মিডিয়া ক্রীকেট ফেস্টকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ গ্রহণ করেছে।দুটি ভাগে বিভক্ত দলগুলোর মধ্যে এ-গ্রুপে রয়েছে করিমগঞ্জ, হাইলাকান্দী ও বিষ্ণুপুরীয়া।গ্রুপ বি-তে রয়েছে রোজকান্দি, শিবদুর্গা ও মলিন শর্ম্মা দল।

আগামী ৩১ জানুয়ারি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সহ প্রথম ম্যাচ মলিন শর্ম্মা বনাম শিব দুর্গা দলের মধ্যে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ান দলকে ট্রফি সহ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি রানার আপ দলকে ৭ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।মিডিয়া ক্রীকেট ফেস্টকে সুন্দর ও সার্থক করে তুলতে ক্রীড়াপ্রেমী জনগণ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *