এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস ) পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়নের শিরোপা পেল মলিন শর্মা খবর হিরোজ। রবিবার এস এম দেব স্টেডিয়ামে তারা ছয় উইকেটে হারায় করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্সকে। ফ্লাডলাইটে ফাইনালকে ঘিরে মিডিয়া কর্মী সহ শিলচরে আলাদা ক্রেজ ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এস এম দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় করিমগঞ্জ। শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তাদের ইনিংস।
পর পর ফেরেন রাহুল দাস (১০), সৌরভ চক্রবর্তী (৪), নবেন্দু মালাকার (২), সুমিত চন্দ (১), আমিরুল হক সিদ্দিকী (৪)। তবে অপর প্রান্ত থেকে লড়াই চালিয়ে যেতে থাকেন হুমায়ুন কবির (৭৫)। পাল্টা মার দিয়ে দলকে একটা লড়ার মত অবস্থানে নিয়ে যান হুমায়ুন। ৭৫ রান করার পথে ছয়টি চার এবং সাতটি বিশাল ছয় হাঁকান হুমায়ুন। করিমগঞ্জ সব উইকেট হারিয়ে ১২২ রান করে। অভিজিৎ দেব, অনির্বান রায়চৌধুরী, রাজু নাথ, অজিত দাস দুটি করে উইকেট পান। একটি উইকেট যায় চিরঞ্জীব নাথের দখলে। ম্যাচের সেরা অনির্বান রায় চৌধুরী। জবাবে খেলতে নেমে দুই ওপেনার ভোলা নাথ (২০) এবং নিরুপম দাস (২৬) প্রথম উইকেটে ৫৩ রান যোগ করে খবর হিরোজের খেতাব জয়ের পথ প্রশস্ত করে দেন।
দলের বাকি কাজটা সারেন অভিজিৎ (১৩), অনির্বান (১৩), বিশাল দাস (২৩) এবং আহাদুল আহমেদ (১০)। ১৬.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মলিন শর্মা খবর হিরোজ। অভিজিৎ পাল দুই, কবির এবং রাহুল পান একটি করে উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বান।
সংবাদ 2- শিলচর তারাপুর রোডস্থিত চান্দমারি রোডে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।উল্লেখ্য,পাশের বাড়ির দুলাল দাসের পরিবার প্রায় ৩০ জন পুরুষ ও মহিলা জমি জবর দখলকারী দুস্কৃতিদের নিয়ে অসহায় মিটুন দাসের বাড়িতে দুপুর অনুমানিক ১টায় জমি দখলের উদ্দেশ্যে আচমকা হামলা চালায় এবং মিটন দাসের ঘরের আসবাপত্র ভাঙ্গচুর চালায়, প্রতিরোধ করতে গেলে মিটনের পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে আঘাত করে জমি দখলকারী দুস্কৃতিরা।
সঙ্গে -সঙ্গে তারাপুর থানার একদল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তারপর অসহায় মিটন দাস ও তার স্ত্রী শিলচর সদর থানায় জবর দখলকারী দুলাল দাসের বিরুদ্ধে এক অভিযোগ নামা দাখিল করে সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা শর্মা ও জেলাপ্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করেন বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে দুলাল দাস তার সহযোগী জমি দালালদের আইনগতভাবে উপযুক্ত শাস্তির দাবি করেন।
সংবাদ 3 – যেহেতু বাল্যবিবাহ সামাজিক অপরাধ তা প্রতিরোধে পুলিশ পুরোপুরি সচেষ্ট থাকবে। অবৈধ কর্মকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে রেহাই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় ধরপাকড় অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। সোজাসাপ্টা ভাবে রবিবার প্রতিবেদকের কাছে মত ব্যক্ত করেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। একদিকে পুলিশের ধরপাকড় অভিযান চলছে, ঠিক অন্যদিকে করুণ দৃশ্য পরিলক্ষিত হয়।
করিমগঞ্জ আদালতের সামনে স্ত্রীদের জড়ো হতে দেখা যায় যাদের স্বামীদের পুলিশ আটক করেছে। কোলে অবুঝ শিশু নিয়ে এক স্ত্রী প্রতিবেদকে জানান সংসারের স্বামীই সব। স্বামী আটক, তাই কোলের শিশু নিয়ে কীভাবে সংসার প্রতিপালন করবেন। স্বামী ছাড়া অকুল সাগরে পরেছেন।পরিবারের সদস্যরা অতি অসহায়। মানবিক খাতিরে আমাদের দিকে খানিকটা দৃষ্টি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন ভুক্তভোগী স্ত্রীর।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – জালালপুর ব্লক প্রাইমারি হেল্থ সেন্টারে অনধিকার প্রবেশ করে ডাক্তারকে শারীরিক নিগ্রহ করার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। জানা গেছে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ জালালপুর হাসপাতালে রোগী দেখার ছলে এসে কয়েককজন ব্যক্তি কর্তব্যরত চিকিৎসককে শারীরিক নিগ্রহ করে। কর্তব্যরত চিকিৎসক রোহিত দাগার উপর লাথি চড় মারা হয়। ডাঃ রোহিত দাগা এমর্মে পুলিশে এজাহার দায়ের করে জানিয়েছেন সুধীর দাস নামের যুবক তাকে আক্রমন করেছে। ঘটনাটি নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে আসলেও অভিযুক্ত সুধীর দাসকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধরতে পারে নি। ঘটনাটি নিয়ে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।
সংবাদ 5 – কালাইনের পার্শ্ববর্তী লক্ষীপুর থেকে শুরু হয়ে গুমড়া পাইকান পর্যন্ত আজ অনুষ্ঠিত হলো কংগ্রেসের ‘হাত সে হাত জোড়ো’ পদযাত্রা। প্রায় আট কিলোমিটারের এই যাত্রায় অংশ গ্রহন করেন কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন বরা, বিধানসভায় বিরোধী দলের নেতা দেবব্রত শইকিয়া, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি তমাল কান্তি বনিক সহ কাটিগড়ার বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃবৃন্দ। পদযাত্রা শুরু হবার আগে লক্ষীপুরে আয়োজিত এক জনসভায় বর্তমান সরকার ও এআইইউডিএফের বিরুদ্ধে তোপ দাগেন ভূপেন বরা, অপূর্ব ভট্টাচার্য, অজিত সিং, বিধায়ক খলিলউদ্দিন মজুমদার প্রমুখ।
সংবাদ 6 – কবে নাগাদ হবে শিলচর পুর নিগমের নির্বাচন। এ নিয়ে ধোঁয়াশার এখনও অবসান হয়নি। যদিও শাসকদলের এক সূত্র দাবি করেছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরপরই শিলচর পুরনিগমের নির্বাচন নিয়ে শুরু হবে তোড়জোড়। এদিকে নিগমে শাসকদলের পক্ষ থেকে কাকে মেয়র হিসেবে তুলে ধরা হবে এপর্যন্ত স্পষ্ট হয়নি তা। নিগমের নির্বাচনে বিজেপি জয়লাভ করলে মেয়র পদে কে আসীন হবেন এ নিয়ে ইতিমধ্যেই উঠে এসেছে অনেক নাম।
এর জন্য দাবিদাররা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের মন জয়ের জন্য শুরু করে দিয়েছেন দৌড়ঝাঁপ। তবে এসবের মাঝে মেয়র পদ সংরক্ষণের আওতায় চলে গেলে ভঙ্গ হতে পারে অনেকেরই স্বপ্ন। দলীয় এক সূত্র জানান, এবার মেয়র পদ সংরক্ষিত হতে পারে মহিলাদের জন্য। সম্ভাবনা রয়েছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ারও। তবে মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ারই সম্ভাবনা বেশি । এই পরিস্থিতিতে পদ বাগাতে তাবড় তাবড় যারা দৌড়ঝাঁপ শুরু করেছেন তাদের অনেকেরই স্বপ্নভঙ্গ হওয়ার সম্ভাবনা।



