এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য l শিলচরের চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমানে মূল্যবান সামগ্রী উদ্ধার করে পুলিশ l সাংবাদিক সম্মেলন করে কাছাড় পুলিশ সুপার জানান, বিভিন্ন মন্দির ও ঘর থেকে চুরি হওয়া প্রায় দুই কুইন্টাল কাশা, পিতলের বাসন, একটি ভিডিও কেমেরা, একটা লেন্স সহ এসেলার ক্যামেরা এবং ১২টি দামি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ l তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপ অধীক্ষক সুব্রত সেনের নেতৃত্বে শিলচর সদর থানার পুলিশ চামড়াগোদাম এলাকায় অভিযান চালিয়ে বাপন সরকার ও আরিফ উদ্দিন লস্করের ঘর থেকে বাজেয়াপ্ত করা হয় এই বিশাল চুরির সামগ্রী l
প্রায় এক মিনি ট্রাক ভর্তি চুরি সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ l এই চুরির সামগ্রী গুলি বাপন ও আরিফ ক্রয় করেছিল বলে জানান পুলিশ সুপার l তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে শিলচর আশ্রম রোডের সুজিত দাস ও চন্দন দাস নামে দুই চোরকে গ্রেফতার করেছে বলে জানান তিনি l
সংবাদ 2 – ধলাই বিধান সভার অধীন ৩১ নং রাজনগর জিপিতে প্রধানমন্ত্রী আবাসারে এডিশন্যাল লিস্টে নাম থাকা সত্ত্বেও বাস্তবে এখনো কাঁচা ঘরে বসবাস করছেন প্রায় ৯০টি পরিবার বলেন ওই জিপির পঞ্চায়েত সভানেত্রী ও ৬নং গ্ৰুপ সদস্যা। বুধবার তারা এই বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসকের কাছে একটি অভিযোগনামা দাখিল করেন । তারা আরো বলেন, হিতাধিকারী যারা অত্যন্ত দরিদ্র কেন তাদের প্রধানমন্ত্রী আবাসের লিস্ট থেকে নাম বাদ পড়বে, জিওটেক যারা করেছেন তাদের ভুলের কারণে এই ৯৩ জন প্রধানমন্ত্রী আবাস হিতাধিকারীদের লিস্টের থেকে নাম বাদ পড়ছে বলে জানান।
সংবাদ 3 – উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক পন্ডিত মওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরীকে ফোন যুগে প্রানণ মারার হুমকি দিয়েছেন ভাঙ্গারপারের জুবাইর আহমেদ নামের এক যুবক। তাঁর বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করলেন গোবিন্দপুরীর শিস্যরা। বুধবার তার শিস্যরা কাছাড়ের পুলিশ সুপারের সাথে দেখা করে দোষীদের গ্রেফতার করার জানান। উপস্থিত ছিলেন এম এম হানিফ লস্কর, বিলাল আরসাদ লস্কর বদরুল ইছলাম বড়ভূইয়া, আলী আহমেদ বড়ভূইয়া।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – আসাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ১২টি বিভাগের গবেষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রয়াসে চতুর্থ সায়েন্স ফেস্ট ‘সায়েনশিয়া৪.০’ বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল মিলনায়তনে উদ্বোধন হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার। উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের গবেষক সংস্থা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি আই আই আই টি-র অ্যাসোসিয়েট ডিন ড. ফিরদৌস আহমেদ বড়ভুঁইয়া এবং এস পি এম ট্রাস্টির সঙ্গে যুক্ত রামচন্দ্র কৌলিগি। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ, প্রোক্টর এবং শিক্ষক সমন্বয়কারী ড. হিমাদ্রি শেখর দাস, শিক্ষক সমন্বয়ক ড. পান্না দেব এবং সায়েনশিয়া৪.০ এর সভাপতি শামিম বড়ভুঁইয়া।
সংবাদ 5 – বদরপুরের ভাঙ্গা ষ্টেশন রোডের দীর্ঘ ৩ বছর থেকে বেহাল অবস্থা। দিন দিন মরণ ফাঁদে পরিনত হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলা ফেরা করছে স্কুল পড়ুয়া কচিকাঁচা সহ সাধারণ মানুষ। তাছাড়া দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র লাইফ লাইন এই সড়কটির সঙ্গে যুক্ত রয়েছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন ও রেলওয়ে ইয়ার্ড। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে ওভার লোডেড বড়ো মাপের লরি। এজন্য সমস্যা ভূগতে হচ্ছে ভাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে মানুষকে। কিন্তু নীরব ভূমিকায় বিভাগীয় কতৃপক্ষ সহ নেতা মন্ত্রীরা।
তাই বাধ্য হয়ে আজ সাধারণ মানুষ একত্রিত হয়ে একটি সভা করেন। সভায় সাধারণ মানুষ এক সভাই মিলিত হয়ে সিদ্ধান্ত নেন যদি আগামী ১৫ তারিখের পর রাস্তার কাজ শুরু না হয় তাহলে বৃহত আন্দোলনে নামবে তারা। এই রাস্তা তৈরির জন্য আন্দোলনে তারা পিছ পা হবেন না। তাই বিভাগীয় কতৃপক্ষ নেতা মন্ত্রী সহ অসমের মুখ্যমন্ত্রীর নিকট করো জোড় আবেদন জানান তারা অতিসত্বর রাস্তাটি চলাফেরার উপযোগী করে তোলার জন্য।
সংবাদ 6 – সোনাইবাজার ঘাটের এপ্রোচ রোড ও নদী ঘাটের কাজের উদ্ধোধন করলেন সোনাইর সার্কেল অফিসার দীপঙ্কর নাথ। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুর সভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম শেখ, পুর চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস,পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, খিজির আহমেদ চৌধুরী, নিবুল ইসলাম লস্কর, পুরসভার বড়বাবু মামন মজুমদার, সিপিও ইব্রাহিম লস্কর সহ অনেকে। সার্কেল অফিসার অনুষ্ঠানে নব নির্বাচিত পুরবোর্ডের কাজকর্মের ভুয়সী প্রশংসা করে পুর এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এপ্রোচ রোড নির্মাণে স্থানীয় জনগণ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ৭ নং পুর কমিশনার সাহারুল আলম শেখের ভুয়সী প্রশংসা করেছেন।


