এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কামতাপুরকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার তোড়জোড় চলছে বলে একাংশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদি কামতাপুরকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেবার উদ্যোগ নেওয়া হয় তবে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পৃথক বরাকের দাবিকেও মান্যতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। এদিন এক প্রেস বার্তায় বিডিএফ মূখ্য আহ্বায়ক বলেন, অসমিয়া আধিপত্যবাদ মেনে নিতে রাজি হয়নি বলে আসাম থেকে একে একে সরে গেছে মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলি।
বোড়োল্যান্ড সহ আরো অনেক অঞ্চল থেকেও একই দাবি উঠছে। একমাত্র বরাক উপত্যকার বাঙালিরা সমন্বয়ে বিশ্বাসী বলে এখান থেকে এই দাবি বিগতদিনে তেমন জোরদার হয়নি। কিন্তু ক্রমাগত বঞ্চনা, বৈষম্যের শিকার এই উপত্যকার জনগন এবার আত্মনিয়ন্ত্রণের অধিকার চাইছেন।তাই বিভিন্ন মহল থেকে পৃথকীকরণের দাবি জোরদার হচ্ছে।

সংবাদ 2 – বন বিভাগকে ম্যানেজ করে একাংশ বালি মাফিয়া দীর্ঘদিন ধরে কাছাড়ে চালিয়ে আসছে বালির এই বৃহৎ সিন্ডিকেট l সরকারিভাবে মহল না থাকায় বরাক নদীর বুক থেকে প্রতিদিনই সহস্রাধিক ট্রাক বালু সরবরাহ করে লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে এই বালি সিন্ডিকেটের দল l কাছাড় জেলার শিলচর সদর রেঞ্জের অধীনস্থ বাগপুর এলাকায় চলছে এই বৃহৎ সিন্ডিকেট রাজ l
বরাক নদীর বুক থেকে এভাবে এসকেভেটর ব্যবহার করে দৈনন্দিন শ শ ট্রাক বালি সংগ্রহ করে আসছে সিন্ডিকেট চক্রটি l দিনে যদিও একটি এসকেভেটর ব্যবহার করা হয় ,কিন্তু রাতে ৪-৫টি এস্কেভেটর ব্যবহার করে বালি সরবরাহ করে সিন্ডিকেট চক্রটি। এদিকে, অবৈধভাবে বালির উত্তোলনের খবর পেয়ে বাগপুরে উপস্থিত হয় ১২ জনের বন বিভাগের একটি বৃহৎ দল l
এসিএফ তথা ভারপ্রাপ্ত শিলচর সদর রেঞ্জের রেঞ্জার মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে বালি উত্তোলন স্থলে হাজির হওয়া বন বিভাগের দলটিকে দেখে দ্রুত গতিতে পলায়ন করে বেশ কয়েকটি ট্রাক ও এসকেভেটর সহ সিন্ডিকেট দলটি। নদীতে শুধু একটি ট্রাক উদ্ধার করে বন বিভাগ l ট্রাকটিতে বালি না থাকায় কোন ধরনের জরিমান করতে পারেননি বনকর্মীরা l এদিকে সরকারি মহল না থাকা বাগপুর এলাকা থেকে বালি মাফিয়ারা অবৈধভাবে বালি সংগ্রহ করার বিষয়টি অকপটে স্বীকার করেন এসিএফ মুজিবুর রহমান চৌধুরী। এখন থেকে বাগপুরের বরাক নদীর পাড় থেকে এক দানা বালিও কেউ নিতে পারবেন না বলে স্পষ্ট ভাষা জানিয়ে দেন এসিএফ মুজিবুর রহমান চৌধুরী l

সংবাদ 3 – কাছাড় পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির । শুক্রবার সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয়ে শুরু হয় স্বাস্থ্য শিবির।বিকেল ৩টা পর্যন্ত চলে । ১০০-র অধিক পুলিশ কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। শিবিরে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু খান এবং স্বপ্ন লোহার । শিবিরে সহযোগিতায় ছিল ড্রিম সেলিব্রেশন । ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান কুমার দাস।
সংবাদ 4- বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ল সড়কের উপর। ঘটনাটি ঘটেছে সোনাবাড়িঘাট জিপির ধনেহরি এলাকা শুক্রবার সকালে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই তবে কয়েকটি ঘরের ইনভেটার নষ্ট হয়েছে। এ নিয়ে স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল আলম বড়ভূঁইয়া, ক্ষোভ প্রকাশ করে বলেন, ধনেহরি রাস্তার পাশে থাকা দুটি বিদ্যুতের খুটি দীর্ঘদিন ধরে বাকা হয়ে রয়েছে।
শুক্রবার একটি মিনি ট্রাক যাওয়ার সময় ট্রাকের উপরে খুঁটিটি ভেঙ্গে পড়ে। বিদ্যুৎ পরিবাহী তার রাস্তার মধ্যে ছড়িয়ে পড়লে ভাগ্যক্রমে বাঁচেন সড়কে চলাচলকারী মানুষরা। বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পরও খুটিগুলো সোজা করতে তারা কোন পদক্ষেপ নেননি। অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 -ফের বেতুকান্দির বাঁধ নিয়ে বিতর্ক। এবার বাধের বুক কেটে মাটি সরবরাহ করছে ভূ মাফিয়ারা। বেতুকান্দির বাধ নিয়ে বিতর্কিত আরম্ভ হয়েছিল বন্যার সময়। বাধটি কাটার ফলে গোটা শিলচর শহর বন্যায় আক্রান্ত হয়েছিল। একসময় সিআইডি তদন্ত নেমে ৫ জনকে গ্রেফতারও করেছিল এই বাধ কাটার ফলে। আর এখন প্রতি রাতে শত শত ট্রাক ভর্তি করে মাটি পাচার করছে মাফিয়ারা। দীর্ঘদিন থেকে মাটি কেটে পাচার করছে মাফিয়ারা। কিন্তু এ নিয়ে বন বিভাগ ও জলসম্পদ বিভাগ নীরব ভূমিকা পালন করছে । ফলে বর্ষার মরশুমে ফের বন্যার কবলে পড়তে পারেন শহরের মানুষ।
সংবাদ 6- পাঁচগ্ৰামে আটক সার বুঝাই লরি। গুয়াহাটি থেকে আইজল যাওয়া পথে পাঁচগ্ৰাম পুলিশের হাতে ধরা পড়লো একটি সার বোঝাই লরি।প্রায় ৬০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাচ্ছিল লরিটি। পাঁচগ্ৰাম পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি পাঁচগ্ৰাম ঠান্ডাপুর নাকা চেকিং থেকে আটক করা হয়। সেই সঙ্গে আটক করা হয় বহিরাজ্যের লরি চালক ও খালাসিকে। লরি চালক ও খালাসি জানান, গুয়াহাটি থেকে সার বোঝাই করে আইজল যাওয়ার কথা ছিল তাদের। লরিতে প্রায় ছয়শো বস্তা সার রয়েছে। গত দুদিন আগে হাইলাকান্দি পুলিশ লালা আব্দুল্লাপুর এলাকা থেকেও একটি সার বোঝাই লরি আটক করেছে বলে জানা গেছে।


