এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শিলচর কনকপুরে বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত বৃহৎ পরিমাণের চোরা কাঠ। এ সি এফ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে চলা এই অভিযানে কনকপুরের একটি মিল থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় একশ সিএফটি চেরা কাঠ । গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন বিভাগের দলটি কনকপুরের আসুক উদ্দিন লস্কর নামের এক ব্যক্তির কাঠ চেরা মিল থেকে বাজেয়াপ্ত করে বৃহৎ পরিমাণের এই কাঠ। বাজেয়াপ্ত কাঠ গুলির বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন কাছাড় বন সংমন্ডলের এসিএফ মজিবুর রহমান চৌধুরী ।
সংবাদ 2– আসাম বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল শনিবার। বিশ্ববিদ্যালেয় নেতাজি মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনে মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য গিয়াস উদ্দিন মিয়া মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়া স্টাডিজের সঞ্চালক কালাচাঁদ সাইন। অনুষ্ঠান সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজীবমোহন পন্থ। আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – শুক্রবার সন্ধ্যা অধিবাসের মাধ্যমে শুরু হয়েছে ভাঙ্গারপার রাধেশ্যাম* জীউ আখড়ার বার্ষিক ষোল প্রহর মহানাম কীর্তন। সোমবার মোহন্ত বিদায় কীর্তনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে মহানাম কীর্তনের।শনিবার থেকে শুরু হয়েছে দিবারাত্র ব্যাপী শ্রীনাম কীর্তন। প্রথম দিনে ভক্তদের জনজোয়ারে পরিণত হয়েছে ভাঙ্গারপার এলাকা। মহানাম কীর্তনের অধিবাস ও মোহন্ত বিদায় কীর্তন পরিবেশনায় রয়েছেন বৃন্দাবন দাস বাবাজি (গোপাল বাবাজি)। আখড়া কমিটি ও কীর্তন উদযাপন কমিটির পক্ষ থেকে এই ধর্মীয় অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য
বিনম্র অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ 4- বদরপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার। শনিবার আগরতলা থেকে হামসাফর ট্রেনে বেঙ্গালুরু যাওয়ার পথে ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করল বিএসএফ ও জিআরপি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এদিন বিএসএফ ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে বদরপুর রেলস্টেশনে ৫০ লক্ষ টাকারও বেশি ড্রাগস উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে একজনের নাম মিজানুল রহমান ও অন্য জনের নাম জানা যায় নি। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ টি সাবন বাক্সে ড্রাগস উদ্ধার করা হয়। আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে জানায় বদরপুর রেলওয়ে পুলিশ।।
সংবাদ 5- আডসুর প্রাক্তন সভাপতি ও মুখ্য উপদেষ্টা তথা শিলচর লামডিং ব্রডগেজ আন্দোলনের অন্যতম সেনাপতি প্রফুল্ল হাফিলার অকালে প্রয়াণে শ্রদ্ধাঞ্জলী আকসা । শনিবার মধ্যসহর প্রেক্ষাগৃহে প্রয়াত প্রফুল্লের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, প্রদীপ প্রজ্বলন মধ্য দিয়ে সভার সূচনা হয়। স্মৃতিচারণ সভায় শিলচর লামডিং ব্রডগেজ বাস্তবায়নে আকসা ও আডসুর যৌথ আন্দোলনে প্রয়াতের অবদান ও ডিমাসাদের সমাজ উন্নয়নে নিরলস অবদানের কথা বিভিন্ন বক্ত তুলে ধরেন l
সংবাদ 6 – শিলচর শিলংপট্টির বাসিন্দা দীপক চক্রবর্তী আর নেই। গত ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার ১০টা ১০ মিনিটে গুয়াহাটিতে তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গেছেন দুই মেয়ে সহ অসংখ্য গুনমুগ্ধ। তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে।

সংবাদ 7- হিন্দু মহাসভার উত্তর -পূর্বের সভাপতি পদে বিশ্বদীপ। অখিল ভারত হিন্দু মহাসভা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সংগঠন বিস্তারে তৎপরতা শুরু করেছে ।এই লক্ষ্যে বিশ্বদীপ গুপ্তকে দলের উত্তর পূর্বাঞ্চলের সভাপতি পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে । শনিবার এক্ প্রেস বিবৃতিতে মহাসভার জাতীয় মুখপাত্র অধ্যাপক ড. নীরন গৌতম জানান, উত্তর -পূর্বে বিশ্বদীপের বিশেষ যোগসূত্র থাকায় দলের জাতীয় সভাপতি রাজ্যশ্রী চৌধুরী তাঁকে এই নিযুক্তি দিয়েছেন ।
অসাম, মেঘালয় ,অরুণাচল, প্রদেশ ,নাগাল্যান্ড ,মণিপুর ,মিজোরাম এবং ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করে মহাসভার কর্মসূচি এবং কাজকর্ম পরিচালনা করার জন্য বিশ্বদীপকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ।বিশ্বদীপ নয়াদিল্লি থেকে জানান , তাঁকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে , তাতে তিনি আপ্লুত এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উত্তর -পূর্বে মহাসভাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিরন্তর কাজ করে যাবেন ।প্রসঙ্গত , বিশ্বদীপ গুপ্ত পরিচালন ডিগ্রিধারী একজন প্রযুক্তিবিদ । শিক্ষা ,সংবাদমাধ্যম এবং ব্যবস্থাপনা পরামর্শ প্রভৃতি ক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন ।
বর্তমানে তিনি কেআরসি ফাউন্ডেশন -এর পরিচালন ট্রাস্টি। এই ফাউন্ডেশন শিল্পোদ্যোগ ও বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য তৃণমূল স্তরে কাজ করে থাকে, এমনটাও জানানো হয়েছে ।উল্লেখ্য ,১৯১৫ সালে মদনমোহন মালব্যের হাত ধরে হিন্দু মহাসভার সূচনা হয়েছিল । ১৯৩৩ সালে বিনায়ক দামোদর সাভারকারের নেতৃত্বে হিন্দু মহাসভা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায় ।
সংবাদ 8- শনিবার কালাইন সৎসঙ্গ মন্দির উদঘাটন সহ সদদীক্ষা প্রদান করলেন শ্রী শ্রী আচার্যদেব অর্কদ্যূতি চক্রবর্তী। চারদিনের সফরের নিয়ে শনিবার বরাকে এসেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র পরমপূজ্যপাদ আচার্যদেব। এদিন কালাইনে নবনির্মিত সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্বোধন হয় শ্রীশ্রী আচার্যদেবের শ্রীহস্তে। এছাড়াও কালাইনে সদদীক্ষাও প্রদান করেন আচার্যদেব। এতে হাজারের উপর ধর্মপ্রাণ লোক ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শের দীক্ষা গ্রহণ করেন। শ্রীশ্রী আচার্যদেবের আগমন ঘিরে পুরো উৎসবমুখর পরিবেশ ছিল গোটা এলাকা জুড়ে। আচার্যদেবের দর্শন পেতে প্রায় হাজার কুড়ি ধর্মপ্রাণ লোক উপস্থিত হয়েছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৎসঙ্গের স্বেচ্ছাসেবকরা ছাড়াও পুলিশ ও আধাসামরিক বাহিনী জোর তৎপরতা চালায়।


