কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ৭৪তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে কাছাড় জেলাও উৎসব মুখর পরিবেশে মেতে উঠল বৃহস্পতিবার। এদিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী নন্দীতা গারলোসা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ এনসিসি,আসাম পুলিশ,সিআরপিএফ ও বিএসএফ জওয়ানরা প্যারেড প্রর্দশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শক্তি মন্ত্রী নন্দীতা গারলোসা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কথা জনসমক্ষে তুলে ধরেন।নন্দীতা গারলোসা জানান,রাজ্যের আইন শৃঙ্খলা সহ সীমান্ত সমস্যা নিয়ে সরকারের বিশেষ নজর রয়েছে।

গত নভেম্বর মাসে শিলচরে আয়োজিত মন্ত্রী সভার বৈঠকে রাজ্যের বর্তমান মূখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা বরাক উপত্যকার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষনা করে গেছেন। শিলচরে বিভিন্ন সেতু নির্মাণের পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্র ও জল সংরক্ষণের জন্য আসাম সরকার কোটি টাকার প্রকল্প ঘোসনা করেছেন। অতি সত্বর কাজ শুরু করা হবে বলেও এদিন জানান তিনি। সরকার কর্তৃক হাতে নেওয়া অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জানিয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসকে সফল করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মন্ত্রী নন্দীতা গারলোসা। সকলের সহযোগিতা ও আশীর্বাদ থাকলে সরকার আগামীতে ও জনগণের স্বার্থে কাজ করে যাবে বলেও এদিন জানান তিনি। অনুষ্ঠান শেষে সরকারি বিভিন্ন বিভাগের টেবেলো প্রর্দশন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ 2 – বর্তমান এনডিএ সরকারের আমলে শিলচর লামডিং ব্রডগেজ রুপায়ন সম্ভব হয়েছে। শুধু তাই নয়, উত্তর পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে অ্যাক্ট ইস্ট ফাস্ট পলিসি বাস্তবায়নে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি উত্তর-পূর্বের জনগণের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে সরকারের সদিচ্ছা, অন্যদিকে রেল বিভাগের ঐকান্তিকতায় দক্ষিণ আসাম সহ মিজোরাম মনিপুরের বৃহৎ সংখ্যক যাত্রীরা দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারছেন।

কিন্তু বর্ষার মরশুম এলে পাহাড় লাইনে রেল চলাচল অনেকাংশেই আতঙ্কের সৃষ্টি করে। পাহাড় ধসে পড়ে বহিরাজ্যের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নিরাপদ যাত্রার দাবি জোরালো হয়ে উঠছে, বলে মনে করে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ। এছাড়াও কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে উভয় দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ভাবনাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পরিষদ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দিল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। সময়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস, মলয় ভট্টাচার্য, হারান দে, হরিদাস দত্ত, সাধন পুরকায়স্থ, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

সংবাদ 3 – ভয়ানক অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বড়খলার বড়যাত্রাপুর বাজার সংলগ্ন এলাকা।বুধবার বিকেল তিনটে নাগাদ বড়যাত্রাপুর বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা রুকন উদ্দিনের বাড়িতে হঠাৎ ঘটে এমন অগ্নিকাণ্ডের ঘটনা। আচমকা লোকের চোখে পড়ে ওই বাড়ির খড়ের ঘরে দাউদাউ করে জ্বলে উঠা আগুনের লেলিহান শিখা।কালাইন-শিলচর সড়ক লাগোয়া বাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা চোখে পড়তেই,স্থানীয় জনগণ তথা স্কুল পড়ুয়ারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন।

হাতে হাতে বাল্টি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে জোর চেষ্টা করলেও, আগুন নিয়ন্ত্রণে আনা দায় হয়ে উঠে।মৃদু বাতাসের প্রবাহে আগুনের গতিবেগ ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। খবর পেয়ে দ্রুত পুলিশ দলববল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাস্করজ্যেতি চৌধুরী।খবর পাঠানো হয় বড়খলার দমকল বাহিনীর কাছে।আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকল গাড়ি।এতে টানা দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর,আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – কনকপুর জিপিতে অসম গণ পরিষদের নতুন একটি কার্যালয় উদ্ভোধন হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অগপ দলের কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া। এদিন প্রায় পাঁচশত বয়স্ক লোক যুবক রা অগপ তে যোগদেন। এদিন দলের গামছা পরিয়ে স্বাগত জানান অগপ জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া। তিনি জানান আগামী পুরসভা নির্বাচনে বরাকপার থেকে অগপ দলের দখলে যায় সেই উদ্দেশ্যে দল কে শক্তিশালী করতে করা যায় সেই উদ্দেশ্যে এই যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি জিপির সভাপতি ইকবাল হোসেন, মইনুল হক রাজ বড়ভূইয়া, গৌতম নাথ, ছালে রাজ বড়ভূইয়া, মিনু লস্কর প্রমুখ।

সংবাদ 5 – ঘরের উপর থেকে বিদ্যুত লাইনের তার ও কুটি অন্যত্র সরিয়ে নিতে বিভাগীয় এক কর্মীর কাছে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। এ নিয়ে সোনাই থানায় বিভাগীয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পূর্ব সোনাইর নতুন রামনগর পঞ্চম খন্ডের বাসিন্দা আবুল হোসেন বড়ভূঁইয়া নামের ব্যক্তি। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে আবুল হোসেন বলেন, তিনি কর্মসূত্রে বহি রাজ্যে বেশি সময় থাকতে হয়। আর তার পরিবারে দুটি সন্তান নিয়ে রয়েছেন স্ত্রী।

এমতাবস্থায় ঘরের উপর দিয়ে বৈদ্যুতিক ১১ কেবির লাইন টানা রয়েছে। ঘরের পাশেই বাঁকা দুটি খুঁটির উপর সংযোগ রয়েছে। তাই এগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় বিভাগীয় লাইন ম্যানের সঙ্গে যোগাযোগ করেন। লাইন ম্যান জলিল আহমেদ এগুলো সরাতে দশ হাজার টাকা দিতে বলেন। সে অনুযায়ী তিনি আট হাজার টাকা দেন এবং অন্যত্র খুঁটির কাজ কিছুটা হয়। এরপর ওই লাইন ম্যান আরও সাত হাজার টাকা দাবি করেন। এরপর আরও দশ হাজার দিতে বলেন। বিভাগীয় ফিল্ড জেই ও এসডিইই-কে টাকা দিতে লাগবে বলে লাইন ম্যান জানান। এতে তিনি তাঁর পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয় বললে লাইন ম্যান জলিল কাজ করেননি। বৈদ্যুতিক লাইনের কারণে বর্তমানে ঝুঁকি নিয়ে তাঁর পরিবার রয়েছে বলে জানান আবুল হোসেন। বিহিত ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় বিধায়ক, জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

সংবাদ 6 – স্বাধীনতা সংগ্রামী রংমাই নাগা সম্প্রদায়ের মহিলা রানী মা গাইডিনলিউর নব নির্মিত উন্মোচন করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, তাঁর বিধায়ক তহবিল থেকে মূর্তিটি নির্মাণ করেন। বুধবার লক্ষ্মীপুর মনিপুর বাইপাসের জিরো পয়েন্টে মূর্তি উন্মোচন করেন বিধায়ক। এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন রানি গাইডিনলিউ মূর্তি নির্মাণ কমিটির সাংগঠনিক সম্পাদক পাউজেন রংমাই তিনি বলেন অনেকদিন আগের স্বপ্ন ছিল যে স্বাধীনতা সংগ্রামী রানী গাইডিনলিউর একটি মূর্তি বসবে লক্ষীপুরে এবং তাদের স্বপ্ন পূরণ করে দিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই তারা বিধায়ক কে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *