কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দিবালোকে প্রকাশ্যে ড্রাগস পুসিং করতে গিয়ে জনৈক এক ব্যক্তির ক্যামরায় ধরা পড়ল এক যুবক। যুবকটি আশ্রম রোডের বলে জানা গেছে।বুধবার সকাল নয়টা নাগাদ শহরের অফিস পাড়ায় সড়কের পাশে দাড়িয়ে বেপরোহা ড্রাগস পুসিং করে যুবকটি। শহরের মধ্যে সক্রিয় অবৈধ ড্রাগস বাণিজ্য আর পুলিশি নিষ্ক্রিয়তার বাস্তব সাক্ষ্য বহন করে চাঞ্চল্যকর ভাইরাল বিডিওটি।সমাজে ড্রাগস সেবনের প্রবণতা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে।কিন্তু পুলিশ সক্রিয় ড্রাগস বাণিজ্যের ঘাটি উৎখাতে রহস্যজনক ভূমিকায় রয়েছে।

সংবাদ 2 – প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সৈরাতন্ত্র ,বাক স্বাধীনতা হরণ ,প্রতিহিংসামূলক রাজনীতি করার প্রতিবাদী বুধবার শিলচরের ‘জয় ভারত সত্যাগ্রহ ‘কার্যসূচি গ্রহণ করেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা l

এদিন জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হওয়া এই সত্যাগ্রহ কার্যকার্যসূচিতে জেলা সভাপতি অভিজিৎ পাল ,বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ প্রদেশ কংগ্রেস ,যুব কংগ্রেস ,এন এস ইউ আই সহ শতাধিক কংগ্রেস কর্মীরা অংশ গ্রহণ করেন l বর্তমানে রাজ্যে এক নায়কত্ব রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তীব্র বিরুধিতা করেন সত্যাগ্রহে উপস্থিত নেত্রী স্থানীয় বক্তারা l

সংবাদ 3 – গলায় ফাঁস লেগে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পূর্ব সোনাইর নতুন রামনগর এলাকায়। জানা গেছে, কাপ্তানপুর ১২ খণ্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা ৫৬ বছরের ইসলাম উদ্দিন লস্কর এদিন দুপুরে মাছ মারার কথা বলে ঘর থেকে বেরিয়ে পড়েন।

কিন্তু ঘরে না ফিরে বিকেলে পার্শ্ববর্তী গ্রাম সোনাইর নতুন রামনগর দ্বিতীয় খণ্ডের নির্জন স্থানের এক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ওসি মানস হ্যান্ডিকের নেতৃত্বে সোনাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেট আরিফ চৌধুরীর উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ আত্মীয়স্বজন রয়েছেন হত ইসলাম উদ্দিনের ঘরে।

সংবাদ 4 – ধলাইয়ে পাচারের পথে ফের বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণে বার্মিজ সুপারি। নাকাচেকিং বসিয়ে গত চব্বিশ ঘণ্টায় এই সাফল্য পেয়েছে পুলিশ। মোট চারটি চার চাকার বাহন ও একটি স্কুটি থেকে এ সব সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে পুলিশ আটক করেছে দিল মোহাম্মদ বড়ভূইয়া, বয়স ২৮, বাড়ি ধলাইর ইসলামাবাদে/ সইদুল হুসেন লস্কর, বয়স ৩৬, বাড়ি সোনাইয়ে/ রাজু হুসেন বড়ভূইয়া, বয়স ৩০, বাড়ি ধলাইর লোকনাথপুরে / মৃণাল হুসেন, বয়স ২১ / আফজল হুসেন লস্কর বয়স ২০, এবং কানুল হক চৌধুরী নামের বছর একুশের ছয় পাচারকারীকে। মোট বাজেয়াপ্ত সুপারির পরিমাণ ৮৯৫ কিলো। আটক প্রত্যেক পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ 5 – নতুন করে সংস্কার হচ্ছে করিমগঞ্জ জেলাগ্রন্থাগার প্রেক্ষাগৃহ। করিমগঞ্জ জেলাগ্রন্থাগারে নতুন সংস্কার কাজের ফলক উন্মোচন করলেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নতুন সংস্কার কাজে বরাদ্দ হয়েছে ৪০ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। কাজগুলো সুষ্ঠ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনার পাশাপাশি কাজের গুনগত মান অক্ষুন্ন রাখতে ভারপ্রাপ্ত ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক কমলাক্ষ।

অন্যদিকে স্বল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারাদের সঙ্গে আলোচনা করা সম্ভব হয় নি বললেন বিধায়ক কমলাক্ষ। পরবর্তীতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারাদের সঙ্গে আলোচনা করে কি ভাবে আর সুন্দর করে তুলা যায় জেলাগ্রন্থাগার প্রেক্ষাগৃহ সে বিষয়ে আলোচনা করবেন সবার সাথে বললেন বিধায়ক কমলাক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *