কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বরাকের সংগঠনিক ভীত সুদৃড় করতে করিমগঞ্জের কর্মী সভায় উপস্থিত অসম গণ পরিষদ দলের এক ঝাঁক নেতা মন্ত্রী । শুক্রবার করিমগঞ্জের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মিত্র ঝোট সরকারের সরিক দল অসম গণ পরিষদের দুই প্রভাবশালী মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্ত । সংগে ছিলেন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য , ফনিভূষন চৌধুরী সহ বেশ কয়েকজন নেতা। এই সভায় ১ নং লোকসভা আসনের করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার প্রায় সহস্রাধিক কর্মী সমর্থক উপস্থিতছিলেন। অগপ নেতারা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে দলের ভিত মজবুত করার আহবান জানান উপস্থিত নেতারা ।

সংবাদ 2- বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহার মুক্তির দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতে। শৃঙ্খল চালিহার মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করতে গিয়ে পুলিশ আটক করল বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তাদের। হাইলাকান্দি শহরের মাটিজুরি রোডে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান লাচিত সেনার কর্মকর্তারা । বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহাকে কারাগারে থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানান সংগঠনের কর্মকর্তারা।

সংবাদ 3- হিংসায় জর্জরিত মনিপুর থেকে উপজাতিরা আশ্রয় নিচ্ছে লক্ষীপুরে l বর্তমানে এখন পর্যন্ত ১০০০এর ও অধিক উপজাতি লোক লক্ষীপুরের একটি চার্চ সহ বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে l তারা তাদের প্রাণ রক্ষার জন্য বৃহস্পতিবার মধ্য রাতে মনিপুর থেকে পালিয়ে এসে কাছাড়ের এই শিবির গুলোতে আশ্রয় নিয়েছে l শুক্রবার কাছাড়ের পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা আর্মি সি আর পি এফ সহ আসাম পুলিশের জোয়ানদের সঙ্গে নিয়ে আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেনl

সংবাদ 4- জনপ্রতিনিধিদের উদাসীনতায় বিভিন্ন ধরনের সমস্যায় ধুঁকছে মধ্য ধলাইর পানিভরা জিপির পানিভরা গ্রাম। নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন পানিভরা জিপির এই গ্রামটির অনেক মানুষ এখনও বিষুদ্ধ পানীয়জল ও রাস্তাঘাটের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এক কলস পানীয়জলের জন্য তাদের সাইকেল নিয়ে যেতে হয় দেড় কিলোমিটার দূরে। বর্ষার মরশুমে মানুষ চলাফেরা করতে পারেন না। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত অনেকে। শুক্রবার সাংবাদিকদের ডেকে এলাকার জনগণ বলেন তাদের দু:খদুর্দশার কথা শোনতে নারাজ পঞ্চায়েত কর্তারা। এলাকার অতি প্রচীন বাদশা বাবা মন্দিরের উন্নয়নের জন্যও এগিয়ে আসেন নি কোনও নেতা-মন্ত্রী-বিধায়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *