কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – লোয়াইরপোয়ায় বজরং দলের কর্মী শম্ভু কৈরীকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রপতিকে স্মারকপত্র দিল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার কাছাড় জেলার বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে জেলাশাসকের মারফত রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানের পর বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, লোয়াইরপোয়ায় বজরং দলের কর্মী শম্ভু কৈরীকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সারা দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদী কাৰ্যসূচী পালন করা হয়।এনআইএ তদন্ত সহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকপত্র ভিএইচপির ।

সংবাদ 2- লক্ষ্মীপুরে ভয়ংকর সড়ক দুর্ঘটনা l মৃত এক। বুধবার লক্ষীপুরের তোলৈন গ্রাম এলাকায় দ্রুত বেগে আসা একটি মোটর বাইক রাস্তার পাশে থাকা একটি গাছে স্বজোরে ধাক্কা মারে l এতে গুরুতর আহত হয় বাইক চালক ও তার পিছনে থাকা আরেকটি যুবক l বাইক চালক শিলচর গোবিন্দপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দ ২১ বছর বয়সী রিয়াজুল আহমেদ ও পিছনে বসা যুবক লক্ষীপুরের করইকান্দি এলাকার ২৪ বছর বয়সের মুজিবুর রহমান চৌধুরী বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে সঙ্গে দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর হাসপাতালে l এদের মধ্যে বাইক চালক রিয়াজুল আহমেদের অবস্থা শোচনীয় হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে । কিন্তু শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও তার শেষ রক্ষা হয়নি, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন l মুজিবুর এখনো সংকটজনাক অবস্থায় লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3 – করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা এলাকা থেকে তিন নকল সোনা ব্যবসায়ীকে আটক করল করিমগঞ্জ সদর থানার পুলিশ। বুধবার সরিষা এলাকায় নকল সোনাকে আসল সোনা বলে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তিন প্রতারক। সোনাগুলো দেখে সরিষা এলাকার মানুষের সন্দেহ হয়। পরে এলাকার মানুষ করিমগঞ্জ সদর থানায় খবর দেন। খবর পেয়ে ‌সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সদর থানার টাউন দারগা সামসুল হক দলবল নিয়ে সরিষা গ্রামে উপস্থিত হয়ে এই তিন প্রতারককে আটক করে থানায় নিয়ে যান। প্রতারকদের মধ্যে একজন মহিলা বাকি দুজন পুরুষ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বাড়ি বিহারে। ধৃতরা হল রাজু মালি, পূর্ণ মালি, মিরা মালি।

সংবাদ 4 – বাল্য বিবাহ নিয়ে পূর্ব সোনাইর নতুন রামনগরে অনুষ্ঠিত হল এক সচেতনতা সভা। বুধবার বিকেলে ৮৮৪ নম্বর নালগ্রাম এলপি স্কুলে জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুমাল মহাত্বা।

বাল্য বিবাহ রুখতে অভিভাবকরা সচেতন হতে সভায় আহ্বান ডিসি ও এসপি। এছাড়া এনিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি মনসুর আহমেদ মজুমদার, ডিসিপিও কিসান চড়াই, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সার্কল অফিসার ডাঃ দীপঙ্কর নাথ, সোনাই ব্লকের বিডিও হোসেন মুহাম্মদ মুবিন, সোনাই হাসপাতালের এসডিএমও ডাঃ সুরেন সিংহ, স্থানীয় এপি সদস্যার প্রতিনিধি সজীব লস্কর প্রমুখ।

সংবাদ 5 – গ্রাম পঞ্চায়েত সভাপতিদের সম্পুর্ন অন্ধকারে রেখে একাংশ আমলাদের চাপে জিপি সচিবদের ব্যবহার করে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের তালিকা তৈরির প্রস্তুতি পর্ব অব্যাহত। এমনই গুরুতর অভিযোগ করলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লক এলাকার অধিকাংশ পঞ্চায়েত সভাপতিরা।

এমর্মে কাটিগড়া সার্কল অফিসার মারফত কাছাড়ের জেলাশাসকের উদ্যেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন লক্ষীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল, মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ, গুমড়া জিপি সভাপতি অসিত দাস, পাইকান দিগরখাল জিপি সভাপতি প্রতিনিধি কালাচান্দ বৈষ্ণব, কালাইন জিপি সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী সহ অন্যরা। যদি পঞ্চায়েত সভাপতিদের অন্ধকারে রেখে অরুনোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা প্রস্তুত করা হয়, তাহলে এলাকার প্রকৃত বঞ্চিত হিতাধিকারীদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন, বা এব্যাপারে তারা আইনি পদক্ষেপ নিতেও পিচ পা হবেন না বলে হুশিয়ারি প্রদান দেন।

সংবাদ 6 – বরাক নাগরিক সংসদের উদ্যোগে বুধবার বেলা তিনটায় শিলচর প্রেস ক্লাবে কবি -গীতিকার -গায়ক -অভিনেতা ও খেলোয়াড় সমরেন্দ্রকুমার দাসের স্মৃতিতে সাতজন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের যে সাত জন সাংবাদিককে এদিন সম্মাননা প্রদান ও পুরস্কার প্রদান করা হয় ,তাঁরা হলেন নীলকমল দাশ, আব্দুল হক লস্কর , শমীন্দ্র পাল , অজিত দাস ,বিশ্বজিৎ রায় ,মানসী দাশগুপ্ত, চন্দ্রিমা মজুমদার l

এ ছাড়া “সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা ” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নাগরিক সংসদের সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক নিরঞ্জন দত্ত, সৌরভ দাস, বিষ্ণুপদ দাস, রুপম নন্দীপুরকাস্ত প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।

সংবাদ 7 – পূর্ব সোনাইর মঙ্গলপুর বোয়ালী হাওর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। ইতিমধ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার ১৮ জানুয়ারি ছিল মনোনয়ন পত্র গ্রহণের তারিখ। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিস তথা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর জাকির হোসেন। তিনি জানান ১৯ জন প্রার্থীর মধ্যে সবল শ্রেণিতে ৬ জন দুর্বল শ্রেণিতে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।

তবে মহিলা সংরক্ষিত দুটি আসন ও এসসি/এসটি সংরক্ষিত একটি আসনে কোন মনোনয়ন জমা পড়েনি। এদিন মনোনয়ন গ্রহণের সময় উপস্থিত ছিলেন নির্বাচনের অবজারভার তথা বিভাগীয়  সিনিয়র ইন্সপেক্টর নুর আহমেদ, সহকারী রিটার্নিং অফিসার তথা  জুনিয়র ইন্সিপেক্টর  রামকমল সিনহা, সচিব নেয়াজ উদ্দিন লস্কর। এছাড়া কচুদরম জিপির এপি সদস্য মিজানুর রহমান লস্কর, প্রাক্তন চেয়ারম্যান ফুলন লস্কর সহ বিশিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ 8 -মঙ্গলবার ভোরে করিমগঞ্জে কয়েক কোটি টাকার ড্রাগস জব্দ করার ঘটনায় সাহসিকতার জন্য দুইজন হোম গার্ড অনুপম মালাকার, জসিমুদ্দিন এবং গ্রাম রক্ষী বাহিনীর সম্পাদক অমিয় পালকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলেন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত। তাছাড়া প্রত্যেকের হাতে একটি করে প্রশংসা পত্রও তুলে দিয়েছেন তিনি।

বুধবার মহানগরের উলুবাড়ি স্থিত অসম পুলিশের মুখ্য কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জ জেলার দুইজন হোম গার্ড এবং একজন গ্রাম সেবক বাহিনীর সম্পাদকের হাতে পুরস্কার তুলে দেন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত। অনুষ্ঠানে বিশেষ ডিজিপি (আইন-শৃঙ্খলা) জি পি সিং, বিশেষ ডিজিপি (প্রশাসন) হরমিত সিং সহ আইজিপি (প্রশাসন) নিতুল গগৈ উপস্থিত ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *