কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদেই শূন্যপদের সংখ্যাটা ১০ লক্ষের কাছাকাছি

< 1 - মিনিট |

সংসদে স্বীকার কেন্দ্রের

কে আর সি টাইমস ডেস্ক

গোটা দেশ যখন বেকারত্বের জ্বালায় দগ্ধ। লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী যখন চাকরির জন্য হাহাকার করছেন, তখনই কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পদে শূন্যপদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সংসদে কেন্দ্র স্বীকার করে নিল, শুধু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদেই শূন্যপদের সংখ্যাটা ১০ লক্ষের কাছাকাছি। সংসদে কংগ্রেস সাংসদ দীপক বৈজের করা একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পদে এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা ৯ লক্ষ ৭৯ হাজার ৩২৭ জন। মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র সরকারের সব পদ মিলিয়ে যেখানে ৪০ লক্ষ ৩৫ হাজার ২০৩ জন কর্মী থাকার কথা, সেখানে এই মুহূর্তে কর্মী রয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৮৭৬ জন। কেন্দ্রের দাবি, গত অর্থবর্ষে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার শূন্যপদ পূরণ করা হলেও শূন্যপদের সংখ্যাটা এখনও ১০ লক্ষের কাছাকাছি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *