গাঁজা, মদ সহ আটক দুই লায়লাপুরে

< 1 - মিনিট |

গত দেড় মাসে ৮ কোটি টাকার মাদক আটক, জানালেন পুলিশ সুপার

KRC Times Desk

গোপন সূত্রের ভিত্তিতে লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপন পাল দলবল নিয়ে ফাঁড়ির সামনে শিলচর-আইজল জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করেন। আর এতেই সাফল্য মিলে ধলাইর লায়লাপুরে শনিবার সন্ধ্যায় এগারো কেজি গাঁজা ও চল্লিশ বোতল বিদেশী মদসহ দুই যুবককে আটক করলো পুলিশ। । মিজোরামগামী একটি ডি আই ট্রাক থেকে গাঁজা ও মদ উদ্ধার হয়।  আটক করা হয় গাড়ি সহ চালক লালরিন পিলা(২৬) ও খালাসী লালরো পুইয়াকে(২৭)। দুজনের বাড়ি মিজোরামের কলাসিব জেলায়।সবজির আড়ালে পাচার করা হচ্ছিলো এই নেশা সামগ্রীগুলো।

ধৃতরা জানায় তারা মেঘালয় থেকে এগুলো এনেছে। এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ আপন পাল জানান নেশা সামগ্রী সহ আটক দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চলছে। নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গতকাল শিলচর পুলিশ সুপার কার্য্যালয়ে ইন্টার্নেশনাল ডে আগাইনস্ট ড্রাগস এভিউজ এন্ড ইলিসিট ট্রাফিকিং শীর্ষক পানেল ডিস্কাশনে কাছাড়ের পুলিশ সুপার নিম্বালকার এক তথ্য তুলে ধরে জানান যে গত দেড় মাসের অভিযানে কাছাড় পুলিশ  আট কোটি টাকার নিষিদ্ধ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। ২২  টি মামলা দায়ের করে ৪৮ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  ড্রাগস বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ড্রিমস সেলিব্রেশন এর উদ্যোগে এবং পুলিশ প্রশাসনকে নিয়ে এই দিনে পানেল দিস্কাশন অনুষ্ঠিত হয়। আলোচনায় সাংবাদিক চিকিৎসক এবং সামাজিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *