হতাহতের কোনও খবর নেই
কে আর সি টাইমস ডেস্ক
বড়দিনে বিপত্তি। কাটোয়া স্টেশনে গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল ট্রেনে (০২৫১৮) অগ্নিকাণ্ডের জেরে ছড়াল আতঙ্ক। জানা গিয়েছে, গুয়াহাটি থেকে কলকাতাগামী স্পেশ্যাল ট্রেনটি কাটোয়া স্টেশনে ঢোকার আগে একটি এসি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। গলগল করে ধোঁয়া দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কাটোয়ায় পৌঁছে খবর পাঠানো হয় রেল পুলিশকে। স্টেশনে ট্রেনটি প্রায় দেড়ঘণ্টা দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ করেন রেলকর্মীরা। তারপর ট্রেনটি ফের কলকাতার উদ্দেশে রওনা হয়। হতাহতের কোনও খবর না থাকলেও ট্রেন সফরে এমন বিপদে ব্যাপক আতঙ্কিত যাত্রীরা। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখবে কর্তৃপক্ষ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


