গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হরিয়ানায় পশ্চিমবঙ্গের একই পরিবারের ছয় জনের মৃত্যু

< 1 - মিনিট |

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে

কে আর সি টাইমস ডেস্ক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হরিয়ানার পানিপথে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। বৃহস্পতিবার ভোরবেলায় মর্মান্তিক দুর্ঘটনার খবর এসে পৌঁছয় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের জাকির বসতিতে। দিল্লির এক আত্মীয় তাঁদের ফোনে এই দুঃসংবাদ জানান। পরিবারের এতজনকে এভাবে হারানোর খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার। তবে দেহ আনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ইসলামপুরের গাইসল ১ নং পঞ্চায়েতের জাকির বসতি এলাকা। সেখানকার বাসিন্দা মহম্মদ সুলতানের ছেলে করিম বছর দুই আগে নিজের পরিবার নিয়ে পাড়ি দিয়েছিলেন হরিয়ানায়। পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে ছিল। পানিপথে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন করিমরা। সেখানে লেপ-তোষক তৈরির কাজ করতেন করিম ও তাঁর স্ত্রী আফরোজ বেগম।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *