চলে গেলেন প্রসিদ্ধ কণ্ঠ শিল্পী ও যন্ত্র শিল্পী বাবলা দাসগুপ্ত

< 1 - মিনিট |

করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন

KRC Times Desk

প্রসিদ্ধ কণ্ঠ শিল্পী ও যন্ত্র শিল্পী বাবলা দাসগুপ্ত সোমবার প্রয়াত হয়েছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। বয়স হয়েছিল ৫৯ বছর। জন্মসূত্রে হাইলাকান্দির বাসিন্দা সোমবার বিকেল সাড়ে তিনটায় দিল্লিতে পরলোক গমন করেন | তিনি দীর্ঘ বছর ধরে গানের সূত্রে দিল্লির কালকাজিতে থাকতেন |

বাবলার কনিষ্ঠ ভাই কুমার বাপ্পার সংগে যোগাযোগ করলে তিনি জানান কিছুদিন ধরে করোনা রোগে আক্রান্ত হয়ে তিনি দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন | শেষ পর্যন্ত সোমবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন | বাবলা দাসগুপ্ত দিল্লিতে একটি মিউজিক অ্যাকাডেমিতে ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিতেন | মৃত্যুকালে তিনি স্ত্রী সঙ্গীত শিল্পী সুমিত্রা দাসগুপ্ত, এক কন্যা পদ্মাক্ষী দাসগুপ্ত, তিন ভাই ও তাদের পরিবারের সদস্যরা সহ অনেক গুণমুগ্ধ রেখে গেছেন |

তাঁর মৃত্যুতে প্রাক্তন বিধায়ক রাহুল রায়, হাইলাকান্দির ড্রিমস সংস্থার কর্ণধার গৌতম গুপ্ত, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পিনাক পাণি ভট্টাচার্য, হাইলাকান্দি রোটারি ক্লাবের সভাপতি শংকর চৌধুরী, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সম্পাদক রঞ্জিত ঘোষ সহ বিভিন্ন সাংস্কৃতিক মহল থেকে গভীর শোক ব্যক্ত করা হয়।

 

সৌজন্যেঃ- হাইলাকান্দি (পি এন সি)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *