পরপর দুবার করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি
KRC Times Desk
হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা বীরভদ্র সিং প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ৬ বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং ৫ বারের সাংসদ ছিলেন তিনি। প্রবীণ এই কংগ্রেস নেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চলতি বছরের ১২ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অসুস্থবোধ করেন তিনি। পরপর দুবার করোনা সংক্রমিত হন তিনি। গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে খবর তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাঁকে ভেন্টিলেটারে রাখা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোর ৩ টে ৪০ নাগাদ সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রথম ১৯৮৩ থেকে ১৯৯০ তারপর ১৯৯৩ থেকে ১৯৯৮, ২০০৩ থেকে ২০০৭ ও শেষে ২০১২-২০১৭ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলান। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।


