মোদি সরকার কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আরজি জানিয়ে চিঠি লিখলেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মোদি সরকার ২০১৯ সাল থেকে খেয়ালখুশি মতো জম্মু ও কাশ্মীরের নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় মেহবুবা চন্দ্রচূড়ের হস্তক্ষেপ দাবি করেন। সংবাদসংস্থা সূত্রে খবর, চিঠিতে মেহবুবা লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থের নাম নিয়ে ভারত সরকার কঠোর নীতি নিয়েছে। এতে জম্মু ও কাশ্মীর উদ্বিগ্ন। সেখানে পাসপোর্ট ইস্যু করতে অস্বীকার এবং পাসপোর্ট কেড়ে নেয়ার বিষয়ও তুলে ধরেন তিনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


