ডাঃ রাজদীপ রায় ( এম পি) রুরাল অ্যান্ড আরবান নক আউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলো জয়পুরে

< 1 - মিনিট |

এদিন উদ্বোধনী ম্যাচে জয়পুর একাদশ ট্রাইবেকারে দুই – শূন্য গোলে পরাজিত করেছে উধারবন্দ একাদশকে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

ডাঃ রাজদীপ রায় ( এম পি) রুরাল অ্যান্ড আরবান নক আউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলো জয়পুরে। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পরে উপস্থিত হোন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। এদিন উদ্বোধনী ম্যাচে জয়পুর একাদশ ট্রাইবেকারে দুই – শূন্য গোলে পরাজিত করেছে উধারবন্দ একাদশকে।

শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিধায়ক মিহির কান্তি সোম সহ কাছাড় স্পোর্টস ফোরাম, উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বিজেপি নেতারা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে সাংসদ ও বিধায়ক সহ অতিথিদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। পরে বক্তব্য রাখেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই প্রতিযোগিতাকে ঘিরে জয়পুরে ফুটবল প্রেমীদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *