ইণ্ডিয়ান বেংকের রিজনেল কার্যালয়ের বেংক মেনেজারের নাম করে এক ফেক ফোন কল আসে লামডিং এর প্ৰাগ নিউজের সাংবাদিক এর কাছে
কে আর সি টাইমস ডেস্ক
লামডিং প্রতিনিধি – ডিজিটেল ইণ্ডিয়ার যুগে রাজ্যে সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত । প্ৰতিদিনে সাইবার অপরাধী নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে লুন্ঠন করা পরিলক্ষিত হছে। ইণ্ডিয়ান বেংকের রিজনেল কার্যালয়ের বেংক মেনেজারের নাম করে এক ফেক ফোন কল আসে লামডিং এর প্ৰাগ নিউজের সাংবাদিক বাপি মালাকারের কাছে।
কিন্তু সাংবাদিক জনের সতৰ্কতার জন্য প্ৰবঞ্চকে সাংবাদিক জনের বেংক একাউন্টের টকা চুরি করতে পারেনি। প্রথমে ইণ্ডিয়ান বেংকের মেনেজারের নাম করে ফেক ফোন করে সাংবাদিক জনের নিজের মোবাইলে আধার কার্ডের সাথে বেংক একাউণ্ট লিংক করার কথা বলে।

প্ৰবঞ্চকে সাংবাদিকে তার প্লে স্টোর থেকে একটি এপ ডাউন লোড করে সিরিয়াল নম্বর দেওয়ার কথা বলে যদিও সাংবাদিক জনে কোন এপ ডাউন লোড না করে প্ৰবঞ্চকে ভুল তথ্য দেয়। অবশেষে প্ৰবঞ্চনকে সাংবাদিকে লুটতে অসফল হয়। এই ধরনের ফেক কল থেকে রাজ্য বাসিকে সজাগ করার উদ্দেশ্যে সাংবাদিক জনে লামডিং ইণ্ডিয়ান বেংকের মেনেজারকে অবগত করে। লামডিং ইণ্ডিয়ান বেংকার মেনেজার ও সাইবার অপরাধীদের থেকে রাজ্য বাসীকে সজাগ আর সাবধান থাকতে অনুরোধ করে।


