ত্রিপুরায় বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে ৬৭৬৬ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

< 1 - মিনিট |

২০১৮ সালের মতো ফের রাজ্যে এসে মিথ্যা কথা বলেছেন শাহ, কটাক্ষ তৃণমূলের

কে আর সি টাইমস ডেস্ক

শুক্রবার প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপস্থিতিতে সূর্যমণিগর, প্রতাপগড় ও টাউন বড়দোয়ালি থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে ৬,৭৬৬ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ত্রিপুরা সফরকে কটাক্ষ করে পীযূষকান্তি বিশ্বাস বলেন, ২০১৮ সালের মতো শাহ ফের রাজ্যে এসে মিথ্যা কথা বলেছেন।

যেমন উনি বলেছেন যে, সপ্তম পে কমিশন নাকি দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্মচারীদের তা দেওয়া হয়নি। তারপর বলেছিলেন, বছরে ৫০,০০০ চাকরি হবে। সেটাও হয়নি। ২০১৮ সালে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমজিএনরেগার ভাতা ৩৪০ টাকা করবেন, সেটাও পূরণ হয়নি। বিজেপির শাসনে একটা শিল্প রাজ্যে গড়ে ওঠেনি, এবং যেগুলো ছিল সেগুলো বিজেপির নেতাদের চাপে রাজ্য ছেড়ে চলে গিয়েছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *