বাইক গুলি ছিল গ্যাং অফ ডেভিল নামের দুষ্ট চোখের
কে আর সি টাইমস ডেস্ক
বিলাসিপাড়া থানায় চাঞ্চল্যকর ঘটনা। থানার ভেতর থাকা তিনটি বাইক জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। কি কারণে বাইক তিনটি জ্বালিয়ে দেওয়া হলো এখনো তা প্রকাশ্যে আসেনি। এই বাইক তিনটি ছিল গ্যাং অফ ডেভিল নামের দুষ্ট চক্রের। পুলিশ অভিযান চালিয়ে বাইক তিনটে বাজেয়াপ্ত করেছিল। মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্যাং অফ ডেভিলের চারজনকে আটক করেছিল। বিলাসিপাড়ার রাজপথে সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল এই গ্যাংটি।

Follow Us


