এখন পর্যন্ত মৃত দুই, গুরুতর আহত চার
কে আর সি টাইমস ডেস্ক
নতুন বছরের শুরুতেই দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। আগুন ধরে গেল নার্সিংহোমে। রবিবার সকালে দাউদাউ করে জ্বলছে দিল্লির গ্রেটার কৈলাস এলাকার ই ব্লকের এক নার্সিংহোম। আগুনে পুড়ে ইতিমধ্যে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গুরুতর জখম আরও অন্তত ৬। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গ্রেটার কৈলাসের নার্সিংহোমটি মূলত প্রবীণ নাগরিকদের চিকিৎসা চলে। তাঁদের দেখভালের ব্যবস্থা রয়েছে সেখানে। দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, এদিন সকাল ৫টা ১৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় তারা। সঙ্গে সঙ্গে দমকলের চারটি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। চিকিৎসাধীন ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ৬ জনকে উদ্ধার করা হলেও তাঁদের চোট গুরুতর। এদিকে ঘন্টা কয়েকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে সূত্রের খবর।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


