দেশের জন্য হাঁটছেন রাহুল

< 1 - মিনিট |

রাহুলের প্রশংসায় পঞ্চম রাম মন্দির ট্রাস্টের সচিব

কে আর সি টাইমস ডেস্ক

এ যেন উলট পুরাণ। মঙ্গলবারই অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’কে। এবার মন্দিরের ট্রাস্ট সচিব চম্পত রাইয়ের মুখেও ভারত জোড়ো যাত্রার প্রশস্তি। সেই সঙ্গে তাঁর দাবি, আরএসএস কখনওই ওই যাত্রার নিন্দা করেননি। চম্পত রাইকে রাহুল সম্পর্কে বলতে শোনা গিয়েছে, দেশের জন্য নগ্ন পায়ে হেঁটে চলা যুবক। তাঁর কথায়, ”আমি এই আন্দোলনকে সমর্থন করি। এতে কোনও ভুল নেই। আমি আরএসএসের একজন কর্মী। আরএসএস কখনওই ভারত জোড়ো যাত্রার নিন্দা করে না। উনি প্রতিকূল আবহাওয়ায় হেঁটে চলেছেন। এটাকে স্বীকৃতি দিতেই হবে। আমি চাই সবাই দেশের যাত্রা করুক।”

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *