ধলাই পুলিশের ড্রাগস বিরোধী অভিযান -পাঁচটি সাবানের কেস থেকে ২৭৮.৬ গ্রাম হেরোইন উদ্ধার

< 1 - মিনিট |

ধলাইর থানার অধীন কর্কট বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করে ধলাই পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – ধলাই পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার ওসি পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ধলাইর থানার অধীন কর্কট বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে। কর্কট বস্তির মজিবুর রহমান তালুকদার পিতা প্রয়াত তাহির আলী তালুকদারের বাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহ যুক্ত হেরোইনের পাঁচটি সাবানের কেস থেকে ২৭৮.৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে মজিবুর রহমান তালুকদারকে আটক করা হয়। পরে সন্দেহ যুক্ত হেরোইন জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *