নিলামবাজার সীমান্তে বাংলাদেশি গরু চোরদের লক্ষ্য করে পুলিশের গুলি

< 1 - মিনিট |

উদ্ধার কয়েক রাউন্ড গুলি

কে আর সি টাইমস ডেস্ক

সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশের দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি করল অসম পুলিশ। গ্রেফতার বা হতাহতের কোন খবর নেই। মঙ্গলবার রাতে এ ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার নিলামবাজার থানায় এলাকার আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে বালিয়া বস্তিতে। এ নিয়ে সীমান্ত এলাকার জনমনে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

দিন কয়েক থেকে এই এলাকায় বাংলাদেশের দুষ্কৃতীরা অবৈধভাবে ভারতের প্রবেশ করে আশপাশ গ্রামের মানুষের বাড়িতে হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গীতার্ত দেব শর্মা এবং নিলামবাজার থানার পুলিশ এক অভিযান চালায়। কিন্তু রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চার বাংলাদেশী দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *