পপুলার ফ্রন্টের সঙ্গে আল কায়দা যোগ

< 1 - মিনিট |

এনআইএর রিপোর্টে চাঞ্চল্য

কে আর সি টাইমস ডেস্ক

আল কায়দার সঙ্গে যোগ রয়েছে মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র। সম্প্রতি কেরলের এক আদালতে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আল কায়দার শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নিষিদ্ধ সংগঠনটির নেতাদের বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, সম্প্রতি কেরলের এক আদালতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে এনআইএ। সেখানে কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ভারতে নিষিদ্ধ সংগঠনটির নেতাদের। বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে কথা হত তাদের মধ্যে। আল কায়দার সঙ্গে যৌথভাবে ভারতে একটি গোপন শাখা তৈরি করার চেষ্টা করছিল পিএফআই। নির্দিষ্ট সময়ে নাশকতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার কথা ছিল তাদের। সম্প্রতি দেশজুড়ে পিএফআইয়ের দপ্তরে চলা অভিযানের পর এই সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *