ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের
কে আর সি টাইমস ডেস্ক
পুরনো পেনশন ব্যবস্থাতেই সেনা, বায়ুসেনা, নৌসেনার কর্মীদের মতো পেনশন পাওয়ার অধিকার রয়েছে আধা সেনাকর্মীদেরও। এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কেন্দ্রীয় সেনাবাহিনীরই অংশ। এবং ওই সেনাকর্মীদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। এমনই এক রায় দেওয়ার সময় ওপিএস অর্থাৎ পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। এই রায়কে যুগান্তকারী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সুরেশ কান্ত ও নীনা কৃষ্ণ বনসলের বেঞ্চে ছিল শুনানি। এই রায় দেওয়ার সময় সংবিধানের ২৪৬ ধারার কথা উল্লেখ করেন বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, এই ধারায় বলা আছে, ভারতের সেনাবাহিনীর মধ্যে নৌসেনা, আর্মি ও বায়ুসেনার সঙ্গে অন্য সেনাবাহিনীগুলিকেও রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার, সিসিএস পেনশন আইন, ১৯৭২ অনুযায়ী পুরনো পেনশন ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সিএপিএফ কর্মীদেরও। আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেন্দ্রকে তাদের নির্দেশে এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


